Advertisement
E-Paper

পুরুষের পায়ের গঠনই বলে দেয় তাঁর ধনভাগ্য কেমন

মহিলাদের যেমন শরীরের বিভিন্ন অঙ্গের গঠন দেখে বলে দেওয়া যায় তাঁদের বৈশিষ্ট, ঠিক সেই রকমই পুরুষদের ক্ষেত্রেও একই ভাবে বলে দেওয়া যায়, তাঁরা কতটা ধনবান হবেন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ০৮:৪১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মহিলাদের যেমন শরীরের বিভিন্ন অঙ্গের গঠন দেখে বলে দেওয়া যায় তাঁদের বৈশিষ্ট, ঠিক সেই রকমই পুরুষদের ক্ষেত্রেও একই ভাবে বলে দেওয়া যায়, তাঁরা কতটা ধনবান হবেন। আর যদি সেই পুরুষ প্রথম জীবনে ধনবান হয়েও থাকেন, তা হলে শেষ বয়স পর্যন্ত থাকবে সেই অবস্থা কি না। অল্প কথায় বললে, একজন পুরুষের পায়ের গঠন তাঁর ধনী হওয়ার ইঙ্গিত দেয়। বিশেষ কিছু পায়ের ধরন রয়েছে যা দেখে বলা যায়, কোন পুরুষ জীবনে কেমন সম্মান লাভ করবেন বা কতটা নাম যশ প্রতিপত্তি প্রাপ্ত হবেন।

পায়ের গঠন কেমন থাকলে পুরুষ ধনবান হন—

• যে সব পুরুষের পায়ের পাতা খুবই নরম এবং লালিত্যময় হয়, তাঁরা জীবনে প্রচুর টাকার মালিক হন এবং প্রায় সারা জীবনই এঁদের খুব একটা অর্থকষ্টে ভুগতে হয় না।

• পুরুষদের পায়ের উপরের অংশ যদি একটু বেশি উঁচু হয়, তা হলে সেটি খুব শুভ লক্ষণ বলে মানা হয় এবং জীবনে এঁরা আর্থিক দিক থেকে বেশ এগিয়ে থাকেন।

• অনেক পুরুষদের পায়ের শিরা খুব বেশি দেখা যায়, এই লক্ষণকে শুভ বলে গণ্য করা হয় না।

• যে পুরুষদের পায়ের আঙুল একে অপরের সঙ্গে একেবারে মিলিত অবস্থায় থাকে, তাঁদের এই লক্ষণ খুবই শুভ বলে মানা হয় এবং জীবনে এঁরা খুব সুনাম অর্জন করতে পারেন। এ ছাড়া এঁরা জীবনে অত্যন্ত ধনী হন।

• যে পুরুষের পায়ের সামনের দিক খুব বেশি চওড়া হয় এবং পায়ের দৈর্ঘ্য ছোট হয়, তাঁরা জীবনে একটু আর্থিক সমস্যায় ভোগেন।

Foot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy