Advertisement
E-Paper

রান্নাঘরের সাধারণ মশলাই ফিরিয়ে আনতে পারে সুখ-সমৃদ্ধি! মানিব্যাগে কোন মশলা রাখলে উপচে পড়বে সম্পদ?

রান্নাঘরের বাইরেও মশলাপাতি কাজে দেয় মানুষের জীবনে। অর্থাভাব দূর করার পাশাপাশি তা জীবন থেকে নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে। তার পরিবর্তে ইতিবাচক শক্তির প্রবাহকে আকর্ষণও করে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১০:৩০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শুধু রান্নার স্বাদে নয়, রান্নাঘরের তাকে রাখা প্রয়োজনীয় মশলা মানিব্যাগে রাখলে উপচে পড়বে সম্পদ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রান্নায় ব্যবহৃত কয়েকটি মশলা যদি নিয়ম মেনে টাকা রাখার ব্যাগে গুঁজে রাখা যায়, তবে তা মানুষের কুদৃষ্টি, ঈর্ষার মতো নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে রাখে। তার পরিবর্তে সেই মশলাগুলি জীবনে পজ়িটিভ শক্তিকে আকর্ষণ করে। পাশাপাশি, অর্থের ফোয়ারাও ছুটতে থাকে জীবনে। জেনে নিন, কোন মশলা কী ভাবে মানিব্যাগে রাখতে হবে—

গোলমরিচ

আপনার উপার্জিত অর্থ কারও কুনজর বা নেতিবাচক শক্তির কারণে যাতে নষ্ট না হয়, তার জন্য মানিব্যাগে গোলমরিচ রাখা কার্যকর।সাতটি গোলমরিচ একটি কালো কাপড়ে বেঁধে মানিব্যাগের এক কোণে রাখুন। এ ভাবে গোলমরিচ রাখলে তা আর্থিক সুরক্ষা দেয়।

Advertisement

তেজপাতা

কোনও মনোবাঞ্ছা পূরণের জন্য তেজপাতাকে অত্যন্ত শক্তিশালী বলে ধরা হয়। একটি পরিষ্কার তেজপাতার উপর লাল কলম দিয়ে নিজের কাঙ্ক্ষিত অঙ্কের টাকা অথবা শুধু ‘শ্রী’ লিখে মানিব্যাগে কার্ড হোল্ডারের দিকে রাখুন। এটি লক্ষ্মীলাভের পথ প্রশস্ত করে।

ছোট এলাচ

এলাচ শুক্র গ্রহের প্রতীক, যা বিলাসিতা এবং সুখ-স্বাচ্ছন্দ্য নিয়ন্ত্রণ করে। পাঁচটি ছোট সবুজ এলাচ একটি সাদা কাগজে মুড়িয়ে মানিব্যাগে রাখুন। প্রতি শুক্রবার পুরনো এলাচগুলি সরিয়ে তার পরিবর্তে নতুন পাঁচটি এলাচ রাখুন। এর ফলে অর্থের প্রবাহ বাড়ে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমে।

দারুচিনি

দারুচিনিকে সমৃদ্ধি এবং সৌভাগ্যের চুম্বক বলা হয়। দারুচিনির একটি ছোট টুকরো মানিব্যাগে রাখুন। আপনি চাইলে দারুচিনির গুঁড়ো আঙুলে নিয়ে ব্যাগের ভিতরের অংশে অল্প মাখিয়ে রাখতে পারেন। এর ফলে আয়ের নতুন সুযোগ তৈরি হয়।

লবঙ্গ

লবঙ্গ বাধা দূর করতে এবং অশুভ শক্তি নাশ করতে সাহায্য করে। একটি লাল কাপড়ের ছোট টুকরোয় দুটি অক্ষত লবঙ্গ এবং একটু কর্পূর মুড়িয়ে নিয়ে মানিব্যাগের কোনও গোপন জায়গায় রাখুন। এটি খরচ কমাতে সাহায্য করে।। অথবা, ন’টি লবঙ্গ একটি লাল কাপড়ে বেঁধে তা মানিব্যাগে রাখতে পারেন। তা আপনার চারদিকে সুরক্ষার অদৃশ্য বলয় তৈরি করে।

ইতিবাচক মনোভাবের সঙ্গে নিয়মিত এই অভ্যাসগুলি পালন করলে ভাল ফল পাওয়া যায়। তবে, মানিব্যাগে মশলা রাখার সময় কিছু জিনিস মেনে চলা আবশ্যিক—

  • পরিচ্ছন্নতা: মানিব্যাগে মশলা রাখার আগে ব্যাগ থেকে অপ্রয়োজনীয় পুরনো রসিদ, ছেঁড়া কাগজ বা আবর্জনা পরিষ্কার করে ফেলুন। অগোছালো ব্যাগে লক্ষ্মী থাকেন না।
  • মশলার অবস্থা: মশলাগুলি যদি শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তবে তা বদলে নতুন সতেজ মশলা রাখুন। পুরনো মশলা কোনও গাছের গোড়ায় ফেলে দিন।
Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy