Advertisement
E-Paper

ট্যারো হরস্কোপ

পূজা শিরাসি (গত ১৪ বছর ধরে পরাবিদ্যার চর্চা করছেন। ট্যারো কার্ড রিডিং, চিনা জ্যোতির্বিদ্যা এবং ফেং শুই-এর জগতে তিনি অতি পরিচিত মুখ।)

শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০০:০৩

মেষ


কার্ড: দ্য টাওয়ার

জীবনে হঠাত্ পরিবর্তন আসতে পারে। সম্পর্ক ভাঙতে পারে। যাকে এই সময় পাশে পাবে ভাবছেন তাকে নাও পেতে পারেন।

বৃষ

কার্ড: জাজমেন্ট

কোনও উত্তরণ হতে চলেছে আপনার। নিজের বাইরে ভাবার চেষ্টা করুন। সম্পর্ক হয় গভীর হবে, নয়তো ভেঙে যেতে পারে। যা চাইছেন সে বিষয়ে নিশ্চিত থাকুন।

মিথুন


কার্ড: ফাইভ অফ পেন্টাকলস

কাছের মানুষরা পাশে থাকা সত্ত্বেও আজ একাকীত্ব অনুভব করবেন। সম্পর্কে কিছুটা দূরত্ব অনুভব করতে পারেন। আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কর্কট

কার্ড: কিং অফ কাপস

আজ খুব ইতিবাচক দিন আপনার জন্য। আপনার কাছের পুরুষদের কাছ থেকে আজ সাহায্য পাবেন। কোনও কিছু অনুমোদন প্রয়োজন হলে আজ তা মিলবে। পার্টনারের সঙ্গে রোম্যান্টিক সন্ধে কাটাতে পারেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন।

সিংহ


কার্ড: টেন অফ সোর্ডস

আজ মন বিশেষ ভাল থাকবে না। নিজের প্রতি করুণা হতে পারে। পরিস্থিতির মাঝে ফেঁসে গিয়েছেন মনে হতে পারে।

কন্যা


কার্ড: এইট অফ পেন্টাকলস

এখন আপনি অনেক পরিশ্রম করছেন। আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন। হয়তো এখনই পাবেন না। নতুন কোনও কোর্স করতে পারেন। পরিবারকে অবহেলা করবেন না।

তুলা

কার্ড: টেন অফ ওয়ান্ডস

আজ সফল ভাবে কোনও কাজ শেষ করতে পারবেন। তবে ক্লান্ত হয়ে পড়বেন তাই উদযাপন করতে পারবেন না। কাজের চাপে আজ একটু খেই হারিয়ে ফেলতে পারেন।

বৃশ্চিক

কার্ড: দ্য লভরস

আজ কোনও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। অনেক কিছুর মধ্যে থেকে বেছে নিতে হবে নিজের পছন্দ। ভালবাসাকে গুরুত্ব দিন।

ধনু


কার্ড: নাইন অফ পেন্টাকলস

আজ বেশ ভাল কাটবে দিন। জীবনে শান্তি ও স্থায়িত্ব থাকবে। কাজের ক্ষেত্রে প্রশংসিত হবেন। সঞ্চয় বাড়বে। আজকের দিন নিয়ে আশাবাদী থাকতে পারেন।

মকর


কার্ড: সেভেন অফ সোর্ডস

আজ একটু লো প্রোফাইল বজায় রাখুন। বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সাবধান থাকুন। ভুল করবেন না। কোনও আর্থিক লেনদেন আজ না করাই ভাল।

কুম্ভ

কার্ড: সিক্স অফ কাপস

আজ পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। নস্টালজিয়া ও অতীতের স্মৃতি ঘিরে ধরতে পারে। সিঙ্গলরা অতীত থেকে বেরিয়ে না আসলে নতুন সম্পর্কে জড়াতে পারবেন না। নিজেই নিজেকে খুশি রাখতে হবে।

মীন


কার্ড: সেভেন অফ ওয়ান্ডস

আজ সহকর্মীদের থেকে চ্যালেঞ্জ আসতে পারে। নজরে পড়তে গেলে আলাদা কিছু করতে হবে। আজ আর্থিক স্থায়িত্ব থাকবে। যদি কাউকে পছন্দ করেন তাহলে তাকে পেতে আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy