Advertisement
E-Paper

বন্ধু সেজে ক্ষতি করে যান দু’‌মুখো সাপেরা! চার জন্মসংখ্যার ব্যক্তিদের জীবনে গুপ্ত শত্রুর কোনও কমতি নেই

শত্রুরা কখনওই আমাদের ভাল চান না। তাঁরা সর্বদা আমাদের ক্ষতি করার জন্যই মুখিয়ে থাকেন। সুযোগ পেলেই পিঠে ছুরি ঢোকানোর জন্য ছুটে আসেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৪:২৯
secret enemy

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শত্রু কমবেশি সকলের জীবনেই থাকে। কারও পরিচিত মহলেই শত্রুরা ঘুরে বেড়ান, কোনও মানুষের ক্ষেত্রে আবার শত্রুরা দূরে থেকে তাঁদের শায়েস্তা করার ফন্দি আঁটেন। সবচেয়ে ভয়ঙ্কর হল গুপ্ত শত্রু। যদিও সব ক্ষেত্রেই শত্রু থাকা একটি বড় সমস্যা। শত্রুরা কখনওই আমাদের ভাল চান না। তাঁরা সর্বদা আমাদের ক্ষতি করার জন্যই মুখিয়ে থাকেন। সুযোগ পেলেই পিঠে ছুরি ঢোকানোর জন্য ছুটে আসেন। জ্যোতিষশাস্ত্রের একটি অতি পরিচিত বিষয় হল সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের সাহায্যে অতি সহজে কোনও ব্যক্তির ভাগ্যের বা ভবিষ্যতের বিচার করা সম্ভব। সেই অনুযায়ী বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বিশেষ কিছু জন্মসংখ্যার ব্যক্তিদের জীবনে গুপ্ত শত্রুর সংখ্যা বাকিদের তুলনায় বেশি। সে সকল শত্রু সর্বদা সুযোগ খোঁজেন তাঁদের ক্ষতি করার। তালিকায় কোন কোন জন্মসংখ্যা রয়েছে, জেনে নিন।

কোন জন্মসংখ্যার ব্যক্তিদের জীবনে গুপ্ত শত্রুর সংখ্যা বেশি?

১: সূর্য দ্বারা নিয়ন্ত্রিত ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা অত্যন্ত কর্মঠ এবং মেধাবী হন। তাঁদের এই দুই প্রকৃতি অপরের মনে ঈর্ষার সৃষ্টি করে। সফলতা পেতে এঁদের বিশেষ কাঠখড় পোড়াতে হয় না। সেই কারণে সহকর্মীদের কাছে এই জন্মসংখ্যার ব্যক্তিরা কঠোর প্রতিদ্বন্দ্বী রূপে পরিণত হন। ১ জন্মসংখ্যার ব্যক্তিদের অজান্তেই সহকর্মীরা তাঁদের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকেন।

৬: ৬ জন্মসংখ্যার ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে শুক্র। বৈভবের গ্রহের সঙ্গ থাকায় এঁদের অর্থভাগ্য হয় চোখে পড়ার মতো। বৈভবে জীবন কাটানোর সুযোগ পান। সেটি অনেকের মনে হিংসার সৃষ্টি করে। কী ভাবে তাঁদের ক্ষতি করা যায় সেই চিন্তায় মগ্ন হন। ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের বিলাসবহুল জীবনযাপনই তাঁদের জীবনে শত্রুসংখ্যার বৃদ্ধি ঘটায়।

৮: শনি সঙ্গ দেয় ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের। সেই কারণে এঁরা নিয়মানুবর্তিতায় জীবন কাটাতে ভালবাসেন। অন্যায় সহ্য করা এঁদের প্রকৃতিতে নেই। ভুল হতে দেখলে সেটির বিরুদ্ধে এঁরা সর্বদা আওয়াজ তোলেন। সেই কারণে ৮ জন্মসংখ্যার ব্যক্তিরা নিজের অজান্তেই অনেকের অপছন্দের তালিকায় নাম লিখিয়ে ফেলেন। যত দিন যায়, এঁদের জীবনে গুপ্ত শত্রুর সংখ্যা বৃদ্ধি পায়।

৯: মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা অত্যন্ত সাহসী হন। মঙ্গলের প্রভাব থাকায় এঁরা চট করে রেগে যান। রাগের বশে সহজেই অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যান। সেখানেই ঘটে বিপদ। পরবর্তী কালে সেই ঝামেলার কথা এঁরা নিজেরা ভুলে গেলেও, অপর ব্যক্তি মনে রেখে দেন। সুযোগ খোঁজেন কী ভাবে ৯ জন্মসংখ্যার ব্যক্তিদের জীবন সমস্যাসঙ্কুল করে তোলা যায়।

Numerology Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy