জীবনে ভারসাম্য রক্ষা করে চলা সহজ কাজ নয়। সকলে তা পারেন না। সেই কারণে নানা সমস্যার সম্মুখীনও হতে হয়। জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসে। বেশির ভাগ মানুষের মুখেই শোনা যায় যে ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে পারছেন না। এর ফলে অফিসেও বসের কাছে কথা শুনতে হচ্ছে, আবার সঙ্গীও রাগারাগি করছেন। এমনটা হলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক। তবে এমন কিছু ব্যক্তিও রয়েছেন যাঁরা ভারসাম্য রক্ষার বিষয়ে পারদর্শী হন। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচ রাশির ব্যক্তিরা জীবনে ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে। এঁরা সব দিক সমান ভাবে চালাতে পারেন। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।
আরও পড়ুন:
কোন পাঁচ রাশির ব্যক্তিরা জীবনে ভারসাম্য রক্ষা করে চলতে পারেন?
বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত ঠান্ডা মাথার হন। এঁরা কোনও বিষয়ে তাড়াহুড়ো করেন না। কঠিন পরিস্থিতিতেও মাথা কী ভাবে ঠান্ডা রাখতে হয় তা এঁরা জানেন। কোনও বিষয়ে বেশি চাপ নেন না। ব্যক্তিজীবন এবং পেশাজীবন, দুই-ই বৃষ জাতক-জাতিকাদের কাছে সমান গুরুত্বপূর্ণ হয়। একটিকে রক্ষা করার জন্য এঁরা অপরটিকে অগ্রাধিকার দেন না এমনটা নয়। দু’টির সঙ্গেই তাল মিলিয়ে চলেন।
কর্কট: কর্কট জাতক-জাতিকারা যে সব কিছুর বিচার আবেগ দিয়ে করেন সেটা তাঁরা জানেন। এই রাশির ব্যক্তিরা জানেন যে তাঁরা অতিরিক্ত সংবেদনশীল। সেই কারণে এঁরা নিজেদের পেশাজগতের কাজগুলি সময়েরটা সময়ে করে নিতে পছন্দ করেন। দরকারে আগে করে রাখতেও দ্বিধা করেন না, যাতে কাছে মানুষের দরকারে সর্বদা ছুটে যেতে পারেন। ব্যক্তিজীবন এঁদের কাছে সবার আগে, তবে পেশাজীবনের সঙ্গেও এঁরা আপস করেন না।
আরও পড়ুন:
কন্যা: পেশাজীবন থেকে ব্যক্তিজীবন, উভয় ক্ষেত্রে ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে গুরুত্ব দেন কন্যা জাতক-জাতিকারা। এঁরা যে কোনও ক্ষেত্রে নিজেদের সমস্তটা দিয়ে দায়িত্ব পালন করতে ভালবাসেন। দায়সারা ভাবে কাজ করা কন্যা জাতক-জাতিকাদের রাশিগত প্রকৃতিতে নেই। সব কিছুই এঁরা নিখুঁত ভাবে করতে পছন্দ করেন। কর্মক্ষেত্রে কোনও দরকার হোক বা কাছের মানুষের প্রয়োজন, এঁদের সর্বদা পাশে পাওয়া যায়।
তুলা: জীবনের প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা করে নেওয়া তুলা জাতক-জাতিকাদের থেকে শেখা উচিত। এঁরা এমন কোনও কাজই করেন না যাতে তাঁদের প্রশ্নের মুখে পড়তে হয়। সব সময় সকলের মন জুগিয়ে চলার চেষ্টা করেন। কর্মক্ষেত্র হোক বা সম্পর্কক্ষেত্র, যে কোনও প্রয়োজনে তুলা জাতক-জাতিকাদের সর্বদা পাশে পাওয়া যায়। এঁরা নিজেদের রোজনামচা এমন ভাবে তৈরি করেন যাতে সব জায়গায় সময় দিতে পারেন।
আরও পড়ুন:
মকর: শনির রাশি মকরও ভারসাম্য রক্ষার ব্যাপারে পিছিয়ে নেই। এঁরা ছোট থেকেই যে কোনও কাজ নিয়মমাফিক করতে পছন্দ করেন। সঠিক নিয়ম মেনে সময়ের কাজ সময়ে করে নেন বলে এঁদের ব্যক্তিগত ক্ষেত্রে সময় দিতে কোনও অসুবিধা হয় না। পেশাজীবনে এঁরা কখনও ফাঁকি দেন না, বরং কাজ সময়েরও আগে করে রাখায় বিশ্বাসী এঁরা। সেই কারণে ব্যক্তিজীবনে সময় দিতে এঁদের কোনও সমস্যার মুখে পড়তে হয় না।