Advertisement
E-Paper

সুখাদ্যে মানুষের মন জয় করে নেন, পকেট ভরে লক্ষ্মীতে! রেস্তরাঁর মালিক হিসাবে খ্যাতির শিখরে ওঠে চার রাশি

বহু মানুষই ভুল জিনিসের ব্যবসা করে ব্যর্থ হন। এ ক্ষেত্রে শাস্ত্র নানা পারমর্শ দেন। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, চার রাশির ব্যক্তিরা খাবারের দোকান দিলে দারুণ লাভ করেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৫:১৮
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ব্যবসা করা সহজ বিষয় নয়। অনেকে ছোট বয়সেই ঠিক করে নেন যে তাঁরা বড় হয়ে চাকরি করবেন না, ব্যবসা করবেন। এর ফলে তাঁদের অপরের অধীনে থেকে কাজ করতে হবে না। নিজের মতো করে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু ভাবলেই সফল ব্যবসায়ী হয়ে ওঠা যায় না। এ ক্ষেত্রে কোন বিষয়ে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটিরও সঠিক বিচার করা জরুরি। বহু মানুষই ভুল জিনিসের ব্যবসা করে ব্যর্থ হন। এ ক্ষেত্রে শাস্ত্র নানা পারমর্শ দেন। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, চার রাশির ব্যক্তিরা খাবারের দোকান দিলে দারুণ লাভ করেন। এঁরা রেস্তরাঁর মালিক হিসাবে প্রচুর সফলতা অর্জনের সুযোগ পান। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।

কোন চার রাশি রেস্তরাঁর ব্যবসায় সফলতা অর্জন করেন?

বৃষ: বিলাসিতা প্রিয় বৃষ রাশির জাতক-জাতিকারা খাদ্যরসিক হন। খাদ্যসামগ্রীর বিষয়ে এঁদের বিশেষ জ্ঞান থাকে। রান্না, খাবারের পরিবেশন প্রভৃতি নিয়ে ঘাঁটতে ভালবাসেন এই রাশির জাতক-জাতিকারা। সেই কারণে রেস্তরাঁর ব্যবসায় এঁরা দারুণ নাম করতে পারেন। ছোট খাবারের দোকান থেকে শুরু করলেও পরবর্তী কালে বৃষ জাতক-জাতিকারা নামীদামি রেস্তরাঁর মালিক হয়ে উঠতে পারেন।

সিংহ: দাম্ভিক হলেও সিংহ জাতক-জাতিকারা খুব ভাল আপ্যায়ন করতে পারেন। নেতা হিসাবে এঁদের ভূমিকা হয় প্রশংসনীয়। তাই রেস্তরাঁর মালিক হিসাবে সিংহ জাতক-জাতিকারা শ্রেষ্ঠ মনে করা হয়। এঁরা যেমন ভাল পরিকল্পনা করে রেস্তরাঁকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারেন, তেমনই ভাল কথা এবং আচরণের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে পারেন।

তুলা: সুন্দর জিনিসের প্রতি তুলা জাতক-জাতিকাদের নজর খুব ভাল হয়। সফল রেস্তরাঁর মালিক হওয়ার জন্য সেই গুণ থাকা অত্যন্ত জরুরি। রেস্তরাঁর সাজসজ্জা থেকে খাবার কী ভাবে পরিবেশন করলে মানুষ আকৃষ্ট হবেন, সে দিকে নজর রাখা, তুলা জাতক-জাতিকারা সবটাই করেন। সেই কারণে রেস্তরাঁর মালিক হিসাবে এঁরা অত্যন্ত সফল হন।

মকর: কর্মঠ মকর জাতক-জাতিকারা যে কোনও ব্যবসাতেই সকলকে ছাপিয়ে যান। রেস্তরাঁর ব্যবসার ক্ষেত্রেও তাঁদের এই ধারা বজায় থাকে। অর্থ সংক্রান্ত পরিকল্পনা থেকে ব্যবসাকে কী ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সব ক্ষেত্রে ভেবেচিন্তে কার্যকরী সিদ্ধান্ত নেওয়ায় পারদর্শী মকর জাতক-জাতিকারা। সুপরিকল্পনা করার ক্ষমতার জোরে রেস্তরাঁর মালিক হিসাবে এই রাশি নাম করে।

Astrological Prediction Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy