Advertisement
E-Paper

ফুল আনবে সৌভাগ্য! নিত্যপুজোয় পাঁচ বিশেষ ফুল ব্যবহারে সংসারে আসে শান্তি, কেটে যায় ভাগ্যের অমানিশা

ভিন্ন ফুলে খুশি হন ভিন্ন দেবতা। কিছু অতি সাধারণ ফুল রয়েছে সেগুলি যদি নিত্যপুজোয় ব্যবহার করা যায় তা হলে দারুণ ফলপ্রাপ্তি হয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১১:১২
puja

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ফুল ছাড়া ভগবানের পুজো সম্পূর্ণ হয় না। ফুলেল সাজ ছাড়া সিংহাসনও দেখতে অসম্পূর্ণ লাগে। পুজো ছাড়াও ফুল আরও নানা কাজে ব্যবহৃত হয়। ঘর সাজানোর ক্ষেত্রে ফুলের ভূমিকার তুলনা হয় না। ভিন্ন ফুলে খুশি হন ভিন্ন দেবতা। কিছু অতি সাধারণ ফুল রয়েছে সেগুলি যদি নিত্যপুজোয় ব্যবহার করা যায় তা হলে দারুণ ফলপ্রাপ্তি হয়। নির্দিষ্ট দেবতা পছন্দ করেন ভিন্ন ভিন্ন ফুল। সেই মতে ফুল অর্পণ করতে পারলেও খুব ভাল হয়।

নিত্যপুজোয় কোন কোন ফুল ব্যবহার করা যেতে পারে?

অপরাজিতা: নীলকণ্ঠ বা অপরাজিতা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। সোমবার ছাড়াও বাকি দিনগুলিতে যদি শিবলিঙ্গে অপরাজিতা অর্পণ করা যায়, তা হলে জীবনে সুখশান্তি বিরাজ করে। অর্থ সংক্রান্ত চিন্তা থেকে রেহাই পাওয়া যায়।

গাঁদা: ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফুল গাঁদা। ভগবান বিষ্ণুকে গাঁদাফুল অর্পণ করলে জীবনে এগিয়ে যাওয়ার নতুন রাস্তা খুলতে দেখা যায় এবং আটকে থাকা কাজ সম্পন্ন হতে দেখা যায়। নিত্যপুজোয় বিষ্ণু-সহ অন্যান্য দেবতাকেও এই ফুল অর্পণ করা যেতে পারে।

লাল গোলাপ: বজরংবলীর অত্যন্ত প্রিয় ফুল লাল গোলাপ। এ ছাড়া মা লক্ষ্মীও এই ফুল পছন্দ করেন। এই ফুল অর্পণে পরিবারের খুশি বজায় থাকে এবং দীর্ঘ দিনের ইচ্ছা পূরণ হতে দেখা যায়।

সাদা গোলাপ: সাদা গোলাপ মা সরস্বতীর খুবই প্রিয়। যে সকল দেবতা সাদা ফুল পছন্দ করেন, নিত্যপুজোয় তাঁদের এই ফুল দেওয়া যেতে পারে। সাদা গোলাপ অর্পণ করলে যে কোনও কাজে উন্নতি এবং সফলতা আসতে সময় লাগে না। জ্ঞানের পরিধিও বৃদ্ধি পায়।

জবা: কেবল মা কালী নন, দেবী দুর্গারও জবাফুল অত্যন্ত প্রিয়। নিত্যপুজোয় জবাফুল ব্যবহার করলে জীবনে সুখশান্তি বিরাজ করে। বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হয়।

Astro Tips Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy