Advertisement
E-Paper

Guru Dosh: গুরুদোষ কী? এর ফলে কতটা ক্ষতি হতে পারে? গুরুদোষের প্রতিকারই বা কী

পূর্বজন্মে ব্রাহ্মণ বা গুরুতুল্য কারও দ্বারা অভিশাপ হল গুরুদোষ। গুরুদোষ কেবলমাত্র পূর্বজন্মেরই হবে তা নয়, পূর্ববর্তী কয়েক জন্মের দোষও হতে পারে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ০৭:৫৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সব সুখ সবার জন্য নয়। কে কোন সুখ পাবেন আর কোন সুখ থেকে বঞ্চিত হবেন তা নির্ভর করে জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থানের উপর। তবে কখনও কখনও জন্মকুণ্ডলীতে কোনও ঘটনার প্রতিশ্রুতি থাকলেও বিভিন্ন দোষের কারণে তা ঘটে না। বিভিন্ন দোষের মধ্যে গুরুদোষ অন্যতম।

গুরুদোষ কী? পূর্বজন্মে ব্রাহ্মণ বা গুরুতুল্য কারও দ্বারা অভিশাপ হল গুরুদোষ। গুরুদোষ কেবলমাত্র পূর্বজন্মেরই হবে তা নয়, পূর্ববর্তী কয়েক জন্মের দোষও হতে পারে। গুরুদোষ বিভিন্ন ক্ষেত্রে অশুভ ফল দান করতে পারে। গুরুদোষের কারণে অর্থনৈতিক, ভাগ্যের সুফল, উচ্চশিক্ষা, গৃহ সুখ, সন্তান সুখ সংক্রান্ত বিষয়ে অশুভ ফল প্রাপ্ত হতে পারে। নিশ্চিত কর্ম, ফল বা প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে। গুরুদোষকে চলতি কথায় ব্রাহ্মণ বা গুরুর অভিশাপ বলা হয়।

জন্মকুণ্ডলীতে গুরুদোষ কখন নির্দেশ করে?

দেবগুরু বৃহস্পতি গুরু এবং ব্রাহ্মণ সম্পর্কিত বিষয় নির্দেশ করে। জন্মকুণ্ডলীতে বৃহস্পতি পাপ গ্রহের (শনি, রাহু এবং কেতু) সঙ্গে সহ অবস্থান বা দৃষ্টি সম্পর্ক বা যে কোনও রকম সম্পর্ক স্থাপন করলে জন্মকুণ্ডলীতে গুরুদোষ নির্দেশ করে। সম্পর্কের উপর দোষের মাত্রা নির্ভর করে।

লগ্ন যদি দুর্বল হয়, সে ক্ষেত্রে গুরুদোষ বিশেষ অশুভ ফল দান করে।

জন্মকুণ্ডলীতে গুরুদোষ নির্দেশ করলে যত শীঘ্র সম্ভব প্রতিকার প্রয়োজন।

প্রতিকার– ধর্মীও স্থান, মন্দির ভ্রমণ।

বাবা-মা, সৎ ব্রাহ্মণ, গুরুস্থানীয়দের সেবা।

দান-সহ ব্রাহ্মণ ভোজন।

সোমবার শিবের পূজা বা শিবের উপাসনা গুরুদোষের ফলদায়ী প্রতিকার।

Guru Dosh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy