Advertisement
E-Paper

ভিত খোঁড়ার সময় মাটির নীচে এই জিনিসগুলো থাকলে বিশেষ পুজো করানো প্রয়োজন

আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা নিজের বাড়ির স্বপ্ন দেখে থাকি। সেখানে সুখে শান্তিতে থাকার স্বপ্ন দেখাও ভুল কিছু নয়। কিন্তু অনেক সময় দেখা যায় নতুন বাসস্থান কেনার পর জীবনে শুরু হয়ে যায় নানা সমস্যা।

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ মে ২০২২ ০৮:১১
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা নিজের বাড়ির স্বপ্ন দেখে থাকি। সেখানে সুখে শান্তিতে থাকার স্বপ্ন দেখাও ভুল কিছু নয়। কিন্তু অনেক সময় দেখা যায় নতুন বাসস্থান কেনার পর জীবনে শুরু হয়ে যায় নানা সমস্যা। যার কারণ হয়তো আমরা কেউই খুঁজে পাই না। একটু ভেবে দেখলে দেখা যাবে এর পেছনে রয়েছে নতুন বাড়ির বাস্তু। নতুন বাড়ি তৈরির সময় ভিত খোঁড়া হয়। এমন কিছু জিনিস রয়েছে যেগুলো ভিত খোঁড়ার সময় পাওয়া গেলে খুবই অশুভ মানা হয়। এ রকম হলে সেই বাড়ির সদস্যরা কখনও সুখ শান্তিতে থাকতে পারবে না। এ ক্ষেত্রে সেই বাড়িতে খুব ভাল ভাবে হোম যজ্ঞ করে তবেই বসবাস করা প্রয়োজন।

দেখে নিন কোন জিনিস ভিতের নীচ থেকে ওঠা খুবই খারাপ—

• মাটির নীচে কালো ছাই মিশ্রিত মাটি পাওয়া গেলে।

• মাটির নীচে পুরনো কাঠ, সেটা পোড়া হলে আরও বেশি খারাপ।

• পাথর মেশানো মাটিও খুব একটা ভাল নয়।

• মাটির নীচে অনেক পুরনো পোড়া মাটির জিনিস পাওয়া গেলে।

• মাটির নীচে মানুষের কঙ্কাল বা পশু পাখির হাড় পাওয়া গেলে।

• মাটির নীচে অনেক পুরনো কোনও ধ্বংসাবশেষ পাওয়া গেলে।

*** এ ক্ষেত্রে বিশেষ ভাবে পুজো করানো প্রয়োজন। বাস্তুপুজো ভাল ভাবে না করে সেই সব বাড়িতে বসবাস করা একেবারেই উচিত নয়।

Vastu Shastra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy