Advertisement
E-Paper

১০০ কুকুরকে বিষ ইঞ্জেকশন দিয়ে হত্যা তেলঙ্গানায়, দেহ পুঁতে দেওয়া হল নদীর ধারে, নির্দেশ দেন পঞ্চায়েত প্রধান, সচিব

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ৭-১০ মার্চের মধ্যে ওই হত্যালীলা চালানো হয়েছে। কুকুরগুলিকে হত্যার জন্য দু’জনকে ভাড়া করে নিয়ে আসা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৩:৩২
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

আবার কুকুর হত্যার ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে তেলঙ্গানায়। এ বার ঘটনাস্থল মাঞ্চেরিয়াল জেলার কিষ্টপুর গ্রামের। এই ঘটনায় অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জোরালো হয়েছে। ক্ষোভ উগরে দিয়েছে পশুপ্রেমী সংগঠনগুলিও।

অভিযোগ, ১০০ পথকুকুরকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। তার পর কুকুরগুলির দেহ গ্রামের কাছে একটি নদীর ধারে পুঁতে দেওয়া হয়। গ্রামে কুকুরদের উপদ্রব কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি। পঞ্চায়েত প্রধান এবং সচিবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন আদুলাপুরম গৌতম নামে এক ব্যক্তি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ৭-১০ মার্চের মধ্যে ওই হত্যালীলা চালানো হয়েছে। কুকুরগুলিকে হত্যার জন্য দু’জনকে ভাড়া করে নিয়ে আসা হয়। তার পর কুকুরগুলিকে বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া হয়। স্থানীয় কয়েক জনের দাবি, গত কয়েক দিন ধরেই এলাকার কুকুরগুলি একে একে উধাও হয়ে যাচ্ছিল। গ্রামবাসীদের কয়েক জনের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। পশুপ্রেমী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন। তার পরই বিষয়টি প্রকাশ্যে আসে।

এই প্রথম নয়, এর আগেও প্রায় ৯০০ কুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে নির্বিচারে হত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে তেলঙ্গানার বিভিন্ন প্রান্ত থেকে। গত জানুয়ারিতে তিনশোরও বেশি পথকুকুর হত্যার অভিযোগ ওঠে রাজ্যের জাগতিয়াল জেলার পেগাদাপল্লি গ্রামে। অভিযোগ, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে গ্রামপ্রধান এবং সচিবের নির্দেশে কুকুরগুলিকে হত্যা করা হয়। তার পরেও হানামকোন্ডা জেলায় ২০০ কুকুরকে একই ভাবে খুনের অভিযোগ ওঠে। ৫৭ দিনের মধ্যে ১১০০টি পথকুকুর খুনের অভিযোগ ওঠে রাজ্যে। এর পর ফের কুকুর খুনের ঘটনা প্রকাশ্যে এল। এ বার রাজ্যের আরও এক জেলায়।

Telangana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy