Advertisement
E-Paper

নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ উত্তরপ্রদেশে, অভিযোগ গ্রামেরই যুবকের বিরুদ্ধে

নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলার বেইরিয়া গ্রামে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১৯:১৫
নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। প্রতীকী ছবি।

নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলার বেইরিয়া গ্রামে। অভিযুক্ত যুবককে শনিবার গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ১৫ নভেম্বর ষোলো বছরের এক নাবালিকাকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে মুন্নু যাদব নামে তেইশ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। নাবালিকার খোঁজ না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। গত দু’দিন আগেই ওই নাবালিকাকে উদ্ধার করা হয়।

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। গত শনিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে নাবালিকাকে অপহরণের নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। অপহরণ করে কোথায় রাখা হয়েছিল নাবালিকাকে এবং কী ভাবে তাকে উদ্ধার করা হল, এ ব্যাপারে বিশদে জানায়নি পুলিশ। নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

Crime Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy