Advertisement
E-Paper

যৌন আকাঙ্ক্ষাবর্ধক ইঞ্জেকশন দিয়ে তরুণীকে ৮ বছর ধরে ধর্ষণ, গ্রেফতার ৪

অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তি ট্যাবলেট ও ইঞ্জেকশন আকারে এফ্রোডিসিয়াকস নিতে বাধ্য করার পর তাঁকে যৌন নির্যাতন করত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১৮:০৯

প্রতীকী ছবি

১৬ বছরের এক তরুণীকে অপহরণ করে ৮ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠল মুম্বইয়ের আন্ধেরিতে। ওই তরুণীকে ‘যৌন আকাঙ্ক্ষাবর্ধক’ (এফ্রোডিসিয়াকস) জাতীয় ওষুধ খাওয়ানো ও ইঞ্জেকশন দেওয়া হত বলেও অভিযোগ। এই মামলায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণী জুনিয়র কলেজের পড়ুয়া। অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তি ট্যাবলেট ও ইঞ্জেকশন আকারে ‘এফ্রোডিসিয়াকস’ নিতে বাধ্য করার পর তাঁকে যৌন নির্যাতন করত। অভিযুক্তের স্ত্রী এই ঘটনা সম্পর্কে জানতেন। যদিও গ্রেফতার হওয়া দম্পতি এই অভিযোগ অস্বীকার করেছে। অন্য যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে তারা ওই তরুণীর কাকা ও কাকার ছেলে। ওই তরুণী আরও জানিয়েছেন যে, তাঁর বাবা বিয়ের জন্য উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার পরেই খুড়তুতো ভাই তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

আম্বোলি থানার পুলিশ একটি ২৭ পাতার নোট উদ্ধার করেছে। তরুণী জানিয়েছেন, ওই নোট তিনি তাঁর বাবা-মাকে লিখেছিলেন। নোট খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, তরুণী যৌন আকাঙ্ক্ষাবর্ধক ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। এতে আরও উল্লেখ করা হয়েছে যে, ওই প্রতিবেশী যৌন নির্যাতনের ভিডিয়ো তুলে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এর পর তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন।

নির্যাতিতার বাবার দায়ের করা অপহরণের মামলার ভিত্তিতে পুলিশ উত্তরপ্রদেশে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। রবিবার তাঁর কাকা ও খুড়তুতো ভাইকে গ্রেফতার করা হয়।

Rape case mumbai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy