মহিলা সাব-ইনস্পেক্টরকে ধাওয়া করে তরোয়াল উঁচিয়ে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ভুবনেশ্বরে। এই ঘটনায় ৩ ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, গত ২ জানুয়ারি সায়েন্স পার্ক এলাকায় রাতে কর্মস্থল থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন শুভশ্রী নায়েক নামে এক সাব-ইনস্পেক্টর। অভিযোগ, একটি এসইউভিতে করে ৩ যুবক তাঁর পিছু নেন। মহিলা পুলিশকর্মীর উদ্দেশে তাঁরা কটূক্তি করেন। ৩ যুবক ধাওয়া করায় গাড়ি ঘুরিয়ে নিকটবর্তী পুলিশ রিজার্ভ গ্রাউন্ডে যান ওই এসআই।
আরও পড়ুন:
সেখানে গাড়ি থেকে নেমে ওই ৩ যুবকের মধ্যে ১ জন তরোয়াল বার করে তাঁকে প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ করেছেন ওই পুলিশকর্মী। এর পর চিৎকার করেন এসআই। তার পরই ঘটনাস্থলে ছুটে যান পুলিশকর্মীরা। সেই সময় এসইউভি নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা।
তদন্তে নেমে গাড়িটি চিহ্নিত করে পুলিশ। শুক্রবার ৩ অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। কী কারণে ওই পুলিশকর্মীকে তাঁরা হুমকি দিলেন, খতিয়ে দেখছে পুলিশ।