Advertisement
E-Paper

১৪ দিনের শিশু অন্তঃসত্ত্বা! গর্ভে পাওয়া গেল তিনটি ভ্রূণ, হতবাক চিকিৎসকরাও

দিন কয়েক আগে মউ জেলার এক দম্পতি তাঁদের ১৪ দিনের সন্তানকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি শ্বাসকষ্ট এবং অ্যালার্জির সমস্যায় ভুগছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৫:০৯
Child operated

শিশুর অস্ত্রোপচার করা হয়েছে তিন ঘণ্টা ধরে। প্রতীকী ছবি।

১৪ দিনের শিশু অন্তঃসত্ত্বা! অবাক করা এমন ঘটনা প্রকাশ্যে এল এ বার। অস্ত্রোপচার করে শিশুটির গর্ভ থেকে তিনটি ভ্রূণ পাওয়ার পর হতবাক হয়ে যান চিকিৎসকরাও। ঘটনাটি উত্তরপ্রদেশের বারাণসীর।

বারাণসীর সুন্দরলাল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩ কেজি ৩০০ গ্রাম। কিন্তু অস্ত্রোপচার করে ভ্রূণ বার করার পর শিশুর ওজন হয় ২ কেজি ৮০০ গ্রাম। এক সংবাদ সংস্থাকে হাসপাতালের চিকিৎসক শোত কচ্ছপ জানিয়েছেন, দিন কয়েক আগে মউ জেলার এক দম্পতি তাঁদের ১৪ দিনের সন্তানকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি শ্বাসকষ্ট এবং অ্যালার্জির সমস্যায় ভুগছিল।

চিকিৎসক জানান, কী থেকে সমস্যা হচ্ছে তা দেখার জন্য আলট্রাসাউন্ড করানো হয় শিশুটির। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। আরও নিশ্চিত হতে পরে সিটি স্ক্যান করানো হয়। তখন দেখা যায়, শিশুটির গর্ভে তিনটি ভ্রূণ রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তিন দিন চিকিৎসা চলার পর সোমবার শিশুটির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, আলাদা আলাদা অবস্থায় ভ্রূণগুলি পাওয়া গিয়েছে। তাঁদের কথায়, “এই ভ্রূণগুলি শিশুটির মায়ের থেকেই এসেছে। বিকশিত না হওয়া ভ্রূণগুলি শিশুর পেটে চলে যায়। এই ধরনের ঘটনা খুবই বিরল। ৫ লক্ষ শিশুদের মধ্যে এক জনের হয়।”

foetus varanasi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy