Advertisement
E-Paper

টহলদারির সময় বরফে গাড়ি পিছলে খাদে, জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় মৃত্যু ৩ জওয়ানের

সেনা সূত্রে খবর, বুধবার সকালে চিনার কোরের এক জন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং আরও দুই জওয়ান মাচিল সেক্টরের ফরোয়ার্ড এলাকায় টহল দিচ্ছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১১:৩২
গাড়ি খাদে পড়ে মৃত্যু সেনা জওয়ানের। ছবি: পিটিআই।

গাড়ি খাদে পড়ে মৃত্যু সেনা জওয়ানের। ছবি: পিটিআই।

রুটিন টহলদারিতে বেরিয়ে খাদে পড়ে মৃত্যু তিন সেনা জওয়ানের। বুধবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি।

সেনা সূত্রে খবর, বুধবার সকালে চিনার কোরের এক জন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং আরও দুই জওয়ান মাচিল সেক্টরের ফরোয়ার্ড এলাকায় টহল দিচ্ছিলেন। তাঁরা গাড়িতে করেই টহল দিচ্ছিলেন। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। জওয়ানদের গাড়ি পিছলে গিয়ে গভীর খাদে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জওয়ানের।

সেনা সূত্রে জানানো হয়েছে, তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে গত দু’মাসে দ্বিতীয় ঘটনা। তবে কুপওয়াড়াতে তুষারপাত শুরু হয়েছে। সেই কারণেই গাড়ি পিছলে গিয়েছিল, না কি অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, বরফঢাকা পথে চাকা পিছলেই এই দুর্ঘটনা।

গত বছরের ডিসেম্বরে সিকিমের গ্যাংটকে গাড়ি গভীর খাদে পড়ে ১৬ জন জওয়ানের মৃত্যু হয়েছিল। উত্তর সিকিমের জেমার কাছে মোড় নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

Indian Army Kupwara
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy