ভারত-পাক উত্তেজনার আবহে দেশের বন্ধ হয়ে যাওয়া ৩২টি বিমানবন্দর খুলে গেল সোমবারই। ফের চালু হল বিমান পরিষেবা। সোমবার সকালে বিবৃতি দিয়ে অবিলম্বে বিমান পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানকর্মীদের এ সংক্রান্ত নোটিসও পাঠানো হয়েছে।
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর গত বৃহস্পতিবার ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। এর পরেই নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। গত শুক্রবার সেই সময়সীমা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক। জানানো হয়েছিল, আগামী ১৫ মে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওই বিমানবন্দরগুলির পরিষেবা বন্ধ থাকবে। এর মাঝেই শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। সীমান্তে উত্তেজনাও খানিক কমেছে। তাই পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার থেকে ফের চালু হচ্ছে বিমান পরিষেবা। সোমবার সকাল সাড়ে ১০টা থেকেই খুলে গিয়েছে চণ্ডীগড়ের শহিদ ভগৎ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দর। অন্যান্য বিমানবন্দরেও পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে যে ৩২টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল, তার মধ্যে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, পটীয়ালা, শিমলা, কাংড়া-গগ্গল, জৈসলমের, জোধপুর, বিকানের, পঠানকোট, জম্মু, লেহ্, জামনগর, পোরবন্দর, কান্ডলা, ভুজ প্রভৃতির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিমানবন্দরও ছিল। এ ছাড়া, আকাশসীমার পরিস্থিতি এবং অসামরিক বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দেশের বাকি বিমানবন্দরগুলির জন্যও জারি করা হয়েছিল নির্দেশিকা। প্রতিটি বিমানবন্দরের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়। তল্লাশির কারণে বিমান ছাড়ার অন্তত ঘণ্টা তিনেক আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সাত কেজির বেশি মালপত্র নিয়ে বিমানে চড়ার ক্ষেত্রেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। সোমবার থেকে সে সব নিষেধাজ্ঞাও শিথিল হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা