গণ্ডারের আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হল অসমে। রবিবার গোলাঘাট জেলায় এই ঘটনাটি ঘটেছে। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, মৃত ৭৫ বছর বয়সি বৃদ্ধের নাম তারাচাঁদ চৌধুরী। পূর্ব অসমের বন্যপ্রাণী বিভাগের আধিকারিক রমেশকুমার গগৈ জানিয়েছেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বোকাহাটের কাছে চোহোলা বগিপাথর এলাকায় নদীর চরে গবাদি পশুদের নিয়ে গিয়েছিলেন ওই বৃদ্ধ। সেই সময়ই এলাকায় চলে আসে কয়েকটি গণ্ডার।
আরও পড়ুন:
একটি এক শৃঙ্গ গণ্ডারের আক্রমণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২০২০ সালে কাজিরাঙা জাতীয় অভয়ারণ্যের আওতায় কোহোরা বনাঞ্চলে গণ্ডারের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।