Advertisement
E-Paper

Accident: দুটি ডাবল ডেকার বাসের সংঘর্ষে উত্তরপ্রদেশের এক্সপ্রেসওয়েতে মৃত্যু কমপক্ষে ৮ জনের

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় মৃত আট জন। জখম হয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে তিন জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ০৯:৫৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বরাবাঁকি জেলায় দুটি ডাবল ডেকার বাসের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। দুটি বাসই বিহার থেকে দিল্লির দিকে যাচ্ছিল। রেষারেষিতে দুটি বাসের ধাক্কার ফলেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে তিন জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁদের লখনউয়ের ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

Accident Bus Accident uttarpradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy