Advertisement
E-Paper

বয়স্ক আসামির কাছে ‘পৌঁছে গেল’ এজলাস! রাস্তায় হল শুনানিপর্ব, ৯৫ বছরের বৃদ্ধকে দোষী সাব্যস্তও করল আদালত

পটনার বিশেষ সিবিআই আদালতে ব্যাঙ্ক প্রতারণা মামলার শুনানি ছিল। বিশেষ বিচারক অবিনাশ কুমারের এজলাসে মামলাটি উঠেছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আদালত তাঁকে তলব করেছিল। কিন্তু তাঁর যাওয়ার ক্ষমতা ছিল না। ফলে আদালতই ‘পৌঁছে গেল’ অভিযুক্তের কাছে। পথেই হল শুনানি। এমনকি রায়দানও হল। ৯৫ বছরের বৃদ্ধকে দোষী সাব্যস্ত করল আদালত। ঘটনাটি সোমবারের।

পটনার বিশেষ সিবিআই আদালতে ব্যাঙ্ক প্রতারণা মামলার শুনানি ছিল। বিশেষ বিচারক অবিনাশ কুমারের এজলাসে মামলাটি উঠেছিল। কিন্তু অভিযুক্ত বয়স্ক হওয়ায় এবং তাঁর শারীরিক অবস্থা ভাল না থাকায় আদালতকক্ষে পৌঁছোতে পারেননি। তাঁকে একটি গাড়ি করে নিয়ে আসা হয়েছিল। একেবারে শয্যাশায়ী। আদালত চত্বরের বাইরে দাঁড় করানো ছিল সেই গাড়ি। তাঁর ভিতরে শুয়ে ছিলেন অভিযুক্ত জয়নারায়ণ সিংহ। অভিযুক্তের অবস্থা বিবেচনা করেই শেষমেশ আদালতকক্ষের বাইরেই শুনানির ব্যবস্থা করা হল।

জানা গিয়েছে, ১৫ বছরের পুরনো ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত ছিলেন জয়নারায়ণ। সোমবার শুনানি শুরু হলে অভিযুক্ত নিজেই তাঁর দোষ স্বীকার করে নেন। এবং বিচারের আবেদন জানান। তার পরই সিবিআই আদালতের বিশেষ বিচারক অবিনাশ কুমার জয়নারায়ণকে দোষী সাব্যস্ত করেন। ২০০০ টাকা জরিমানা করে মামলাটি নিষ্পত্তি করে দেন। তবে আদালত এটাও জানায় যে, অপরাধীর বয়স এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে জেল হেফাজতে পাঠানো হচ্ছে না।

জয়নারায়ণের বিরুদ্ধে অভিযোগ, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভুয়ো তথ্য জমা দিয়ে ১৫ বছর আগে চার লক্ষ টাকা ঋণ নিয়ে ট্র্যাক্টর কিনেছিলেন। ২০১১সালে সিবিআই একটি মামলা দায়ের করে। সেই মামলার শুনানি ছিল সোমবার। ৩৫ মিনিট ধরে শুনানি চলে।

Fraud Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy