Advertisement
E-Paper

ফের উত্তরপ্রদেশ, এ বার জঙ্গলে মিলল কিশোরীর দেহ, ধর্ষণ করে খুনের সন্দেহ

মঙ্গলবার সকালে জঙ্গলে ওই কিশোরীর দেহ খুঁজে পান তাঁর আত্মীয়েরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৯:৫৬
ফের ধর্ষণ করে খুনের অভিযোগ উত্তরপ্রদেশে।

ফের ধর্ষণ করে খুনের অভিযোগ উত্তরপ্রদেশে। প্রতীকী ছবি

ফের যোগী রাজ্যে নারী নির্যাতনের ঘটনা। এ বার মহারাজগঞ্জ জেলার পুরন্দরপুরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে জঙ্গলে ওই কিশোরীর দেহ খুঁজে পান তাঁর আত্মীয়েরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মায়ের সঙ্গে বাড়ির কাছাকাছি একটি জঙ্গলে ঘাস কাটতে গিয়েছিল ওই কিশোরী। পরিবারের দাবি, ঘাস কাটার পর, ওই নাবালিকার মা তাকে বাড়ি থেকে সাইকেল নিয়ে আসতে বলে। বাড়ি থেকে সাইকেল আনতে যাওয়ার পর থেকে কিশোরীর আর কোনও খোঁজ মিলছিল না। এর পর তার শুরু হয় তার খোঁজ। কিশোরীর সাইকেল এবং জুতো পাওয়া গেলেও তার খোঁজ মেলেনি। মঙ্গলবার সকালে ওই নাবালিকার দেহ পাওয়া যায়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। কিশোরীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মহারাজগঞ্জের পুলিশ সুপার প্রদীপ গুপ্ত বলেন, ‘‘মঙ্গলবার সকালে পুরন্দরপুরের জঙ্গলে কিশোরীর দেহ পাওয়া যায়। ওই কাণ্ডে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এটা একটা নৃশংস অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে।’’ অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনেও মামলা দায়ের হয়েছে।

Uttar Pradesh Rape case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy