Advertisement
E-Paper

বাড়ির ছাদ ভেঙে মাটিতে পড়ে দিল্লিতে মৃত্যু ছ’বছরের শিশুর, খেলতে খেলতেই দুর্ঘটনা

তিন তলা ভঙ্গুর দেখতে বাড়িটিতে অনেকগুলি পরিবার ভাড়া থাকে। বাড়িটির মালিকের নাম রামজিলাল। তিনি নিজেও থাকতেন ওই বাড়ির একতলায়। পুলিশ জানিয়েছে, রামজিলালের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৪ ১০:৩৪

ছবি: সংগৃহীত।

রবিবার ছুটির বিকেলে বাড়ির ছাদে খেলা করছিল ছ’ বছরের বালক। আচমকাই তাঁকে নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের একটি অংশ। তিনতলার ছাদ থেকে মাটিতে পড়েই মৃত্যু হল শিশুটির।

রবিবার দিল্লির হর্ষ বিহার নগরের ঘটনা। এই ঘটনার পরেই রক্তাক্ত শিশুটিকে নিয়ে যাওয়া হয় কাছেই গুরু তেজ বাহাদুর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে পরীক্ষা করে জানান, আগেই মৃত্যু হয়েছে শিশুটির।

ছবি: সংগৃহীত।

তিন তলা ভঙ্গুর দেখতে বাড়িটিতে অনেকগুলি পরিবার ভাড়া থাকে। বাড়িটির মালিকের নাম রামজিলাল। তিনি নিজেও থাকতেন ওই বাড়ির একতলায়। পুলিশ জানিয়েছে, রামজিলালের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তবে তিনি এই ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁকে খুঁজছে পুলিশ।

পুলিশকে ওই শিশুর বাবা সন্তোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বাড়িটি মেরামত করার কথা বলেছিলেন তাঁরা। কিন্তু সেই কথা কানে তোলেননি রামজিলাল।

Delhi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy