Advertisement
E-Paper

জল চেয়ে ধর্ষিতা নাবালিকা, মসজিদের অভিযুক্ত ধর্মগুরুকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

৪৮ বছরের ওই ধর্মগুরুকে গাজিয়াবাদের লোনি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০২১ ১৩:২২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দিল্লির মসজিদের ভিতর ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক ধর্মগুরুর বিরুদ্ধে। সোমবার সেই অভিযুক্ত ধর্মগুরুকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ৪৮ বছরের ওই ধর্মগুরুকে গাজিয়াবাদের লোনি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধর্মগুরুর গ্রেফতারির ব্যাপারে পুলিশ বলেছে, ‘‘অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।’’ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করেছে। তার পর অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ধর্মগুরু বিবাহিত এবং তাঁর ৪টি সন্তান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রবিবার ১২ বছরের নাবালিকা জল খেতে গিয়েছিল উত্তর-পূর্ব দিল্লির ওই মসজিদে। সে সময়ই তাকে ওই ধর্মগুরু ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়িতে ফিরে বাবা-মাকে ঘটনার কথা জানায় নির্যাতিতা। এর পর রবিবার রাতেই অভিযোগ দায়ের হয় থানায়।

Delhi Cleric Minor Rape
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy