পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পরে জঙ্গিদের একটি দলের সন্ধান পেল ভারতীয় সেনার তল্লাশিকারী দল। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার পাহাড়-জঙ্গল ঘেরা তংমার্গ এলাকায় বুধবার বিকেল থেকে দু’তরফের গুলির লড়াই শুরু হয়েছে। সেনা সূত্রের খবর, জঙ্গিদের একটি দলকে ঘিরে ফেলা হয়েছে।
পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর ঘাতক বাহিনীর হামলায় মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার জঙ্গিহানায় ২৬ জন পর্যটক এবং স্থানীয় এক টাট্টুচালক নিহত হয়েছিলেন। ঘটনাস্থল থেকে কুলগাঁওয়ের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে অনুপ্রবেশকারী ওই দলটিই মঙ্গলবারের হত্যালীলা চালিয়েছিল।
আরও পড়ুন:
জেলাসদর অনন্তনাগ থেকে কুলগাঁওয়ের তংমার্গ এলাকার ওই সংঘর্ষস্থলের দূরত্ব ২০ কিলোমিটারের কাছাকাছি। সোপিয়ানের দূরত্বও প্রায় একই। অদূরে এলওসির ও পারেই রয়েছে লশকরের কয়েকটি লঞ্চ প্যাড। সেখান থেকে অতীতে বেশ কয়েক বার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। বিধানসভা ভোটের পরে নতুন করে কাশ্মীরের স্থিতাবস্থায় বিঘ্ন ঘটানো এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলার উদ্দেশ্যে এলওসি বরাবর লঞ্চ প্যাডগুলিতে আবার জঙ্গিদের তৎপরতা শুরু হয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা