Advertisement
E-Paper

রেস্তরাঁয় বসেছিলেন, তারা এল, পাঞ্জা কাটল এবং কাটা হাত নিয়ে পালিয়ে গেল

হরিয়ানার বাসিন্দা জুগনুকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ১২:০৮
সিসিটিভি ফুটেজ দেখে পলাতকদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে তারা।

সিসিটিভি ফুটেজ দেখে পলাতকদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে তারা। ছবি: টুইটার

নিজের মতো বসে রেস্তরাঁয় সময় কাটাচ্ছিলেন হরিয়ানার বাসিন্দা জুগনু। হঠাৎ ১০-১২ জন মিলে ঝাঁপিয়ে পড়েন তাঁর উপর। জুগনুর হাত কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আক্রমণকারীরা। সোমবার এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার সদর থানার অন্তর্গত কুরুক্ষেত্র হভেলি রেস্তরাঁয়। পুলিশ সূত্রের খবর, জুগনুকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কয়েক জন ব্যক্তি রেস্তরাঁর বাইরে অপেক্ষা করছিলেন। তাঁদের সকলের মুখ ঢাকা ছিল। হঠাৎ তাঁরা রেস্তরাঁর ভিতরে প্রবেশ করে জুগনুর উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তার পর জুগনুর হাত কেটে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ আধিকারিকের মন্তব্য, এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে পলাতকদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে তারা। পুলিশ সূত্রের খবর, জুগনু এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর পরিস্থিতি আশঙ্কাজনক। জুগনুর বয়ানের উপর ভিত্তি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Haryana attack police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy