Advertisement
E-Paper

কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি! জঙ্গল থেকে ধোঁয়া ওঠার খবর ছড়িয়ে পড়তেই স্পষ্ট করল ছত্তীসগঢ় সরকার

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, খুব নীচ দিয়ে উড়ছিল বিমানটি। মাটি থেকে আনুমানিক ৩০ ফুট উচ্চতায় ছিল সেটি। সেই সময়েই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নীচে পড়ে যায় বিমানটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৭:৪৪
এই বিমানের ছবি সোমবার ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

এই বিমানের ছবি সোমবার ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ছবি: সংগৃহীত।

সোমবার দুপুরে ছত্তীসগঢ়ে একটি ছোট বিমান ভেঙে পড়ে বলে খবর ছড়ায়। প্রাথমিক ভাবে জানা যায়, সে রাজ্যের যশপুর জেলার নারায়ণপুর থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পাহাড়ি জঙ্গলের মধ্যে গাছে ধাক্কা খেয়ে বিমানটি ভেঙে পড়ে বলে খবর ছড়ায়। তবে পরে ছত্তীসগঢ় সরকার জানায়, যশপুর জেলায় এমন কোনও বিমান দুর্ঘটনার খবর নেই তাদের কাছে।

স্থানীয় কিছু সূত্রে প্রথমে দাবি করা হচ্ছিল, বিমানটি খুব নীচ দিয়ে উড়ছিল। মাটি থেকে আনুমানিক ৩০ ফুট উচ্চতায় ছিল সেটি। সেই সময়েই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নীচে পড়ে যায় বিমানটি বলে খবর ছড়ায়।

কিন্তু পরে ছত্তীসগঢ় সরকারের এক বিবৃতি প্রকাশ করে সংবাদসংস্থা এএনআই। সেখানে সরকার জানায়, “কিছু সংবাদমাধ্যমে ছত্তীসগঢ়ের যশপুর জেলার নারায়ণপুরের পাহাড়ে একটি বিমান দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছে। তবে এমন কোনও দুর্ঘটনা ঘটেনি।”

Advertisement

এর আগে গত জানুয়ারি মাসে মহারাষ্ট্রে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি ছোট মাপের চার্টার্ড বিমান। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। ওই ঘটনার পর ফের এই ধরনের এক খবর ছড়ানোয় উদ্বেগ দানা বাঁধে অনেকের মনে। তবে এ বার ছত্তীসগঢ় সরকার জানিয়ে দিল, এমন কোনও দুর্ঘটনাই ঘটেনি।

Chhattisgarh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy