Advertisement
E-Paper

সুপ্রিম কোর্টে ঢোকা বন্ধ করে দেব, নেতাজিকে ‘জাতীয় সন্তান’ ঘোষণার আর্জি খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

দুই বিচারপতির পর্যবেক্ষণ, মামলাকারী নিজেকে প্রচারের আলোয় আনার জন্যই এই মামলাটি করেছেন। অতীতেও তিনি একই ধরনের অন্য একটি জনস্বার্থ মামলা করেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৬:৫৫
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তাঁর আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে একটি মামলা সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মামলাকারীর আর্জি ছিল, নেতাজিকে ‘জাতীয় সন্তান’ হিসাবে ঘোষণা করা হোক। একই সঙ্গে দেশকে স্বাধীন করার কৃতিত্বও আজাদ হিন্দ বাহিনীকে দেওয়ার আর্জি জানান মামলাকারী। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।

ওই জনস্বার্থ মামলাকারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। সোমবার দেশের প্রধান বিচারপতি কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। কিন্তু দুই বিচারপতির পর্যবেক্ষণ, মামলাকারী নিজেকে প্রচারের আলোয় আনার জন্যই এই মামলাটি করেছেন। অতীতেও তিনি একই ধরনের অন্য একটি জনস্বার্থ মামলা করেছিলেন। সেই মামলাটিও খারিজ হয়ে গিয়েছিল। সে কথা উল্লেখ করে নতুন আবেদন খারিজ করার সময়ে মামলাকারীকে ভর্ৎসনাও করে শীর্ষ আদালত। মৌখিক ভাবে তাঁকে সতর্ক করে দিয়ে প্রধান বিচারপতি বলেন, “সুপ্রিম কোর্টে প্রবেশ বন্ধ করে দেব।”

অতীতেও যে এই মামলাকারী ভিত্তিহীন জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন, সে কথা স্মরণ করিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। তখন মামলাকারী আদালতে জানান, এই বারের মামলাটি আলাদা। মামলাকারীর ভূমিকায় উষ্মাপ্রকাশ করে প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়, ভবিষ্যতে যেন ওই মামলাকারীর কোনও জনস্বার্থ মামলা গ্রহণ না করা হয়।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy