পহেলগাঁও জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী। মধ্যরাতে পাকিস্তানের ন’টি জায়গায় হামলা চালিয়ে একাধিক জঙ্গিশিবির গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সেনা। তার পরেই বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই গেলেন রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে। বৃহস্পতিবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সর্বদল বৈঠকও ডেকেছে কেন্দ্রীয় সরকার। সকাল ১১টায় হবে ওই বৈঠক।
ভারতীয় নিরাপত্তাবাহিনীর তারিফ করে প্রস্তাব গৃহীত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। সূত্রের খবর, মোদী ওই বৈঠকে বলেছেন, যে যে লক্ষ্যে প্রত্যাঘাত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তার সবটাই সফল ভাবে করতে পেরেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। কোনও ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়নি।
আরও পড়ুন:
-
সেদিনও ছিল মঙ্গলবার! ৬ বছর আগের বালাকোট থেকে এই বারের ‘অপারেশন সিঁদুর’, মিল মোদীর ‘নিস্পৃহ’ ২৪ ঘণ্টাতেও
-
‘সমর্থন করছি, কিন্তু সন্তুষ্ট নই’, পহেলগাঁওয়ে নিহত বেহালার সমীরের স্ত্রী বললেন, পাকিস্তান জঙ্গিশূন্য হলেই বিচার মিলবে
-
ভারতের প্রত্যাঘাত নিয়ে দিল্লির সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি! ৩৫ বছরের অফিসার নজির ভেঙেছেন এর আগেও
‘অপারেশন সিঁদুর’ চলাকালীন রাত জেগে তত্ত্বাবধান করেছেন প্রধানমন্ত্রী। ‘অপারেশন সিঁদুর’ নামটিও তাঁরই দেওয়া বলে জানা গিয়েছে। যে হেতু পহেলগাঁওয়ে স্ত্রীদের সামনে স্বামীদের হত্যা করা হয়েছিল, সেই প্রেক্ষাপট থেকেই এই নামকরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকশেষে প্রধানমন্ত্রী পৌঁছোন রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে। সেখানে তিনি আনুষ্ঠানিক ভাবে ‘অপারেশন সিঁদুর’-এর বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সবিস্তার জানান।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় সরকার। যদিও সেই বৈঠকে ছিলেন না প্রধানমন্ত্রী মোদী। তিনি সে দিন গিয়েছিলেন বিহারের মধুবনীতে সভা করতে। তা নিয়ে বিরোধীরা কটাক্ষও করেছিলেন। বৃহস্পতিবারের বৈঠকে মোদী থাকেন কি না সেটাই দেখার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা