সন্ধ্যা হতেই আবার গোলাবর্ষণ শুরু
করল পাকিস্তান। আবার ‘ব্ল্যাকআউট’ হল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। শুক্রবার
সন্ধ্যায় দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর।
ইতিমধ্যে উরি, কাপওয়াড়া এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে
বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ‘ব্ল্যাকআউট’। রাতে শ্রীনগর বিমানবন্দরে পাক ড্রোন দেখা যায় বলে সেনার একটি সূত্রে একই খবর। রাজস্থান, পঞ্চাবেও পাকিস্তানি ড্রোন চিহ্নিত করেছে সেনা। অন্য দিকে, দেশের
২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।
শুক্রবার সন্ধ্যাতেই বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছেন বৃহস্পতিবার ভারতের বিভিন্ন স্থানে আক্রমণ করেছে পাক সেনা। তাদের লক্ষ্য ছিল ভারতের সেনাঘাঁটি থেকে বসতি। যার প্রেক্ষিতে ‘উপযুক্ত জবাব’ দিয়েছে ভারতীয় সেনা। তবে সন্ধ্যা হতেই আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা স্বয়ং জানাচ্ছেন, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘এখন জম্মুতে ব্ল্যাকআউট। শহর জুড়ে সাইরেনে শব্দ শোনা যাচ্ছে।’’ সেই সঙ্গে অন্ধকারাচ্ছন্ন আকাশের একটি ছবি দিয়েছেন ওমর। সমাজমাধ্যমে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী লেখেন,‘‘সকলের কাছে আমার একান্ত অনুরোধ, রাস্তায় বেরোবেন না। আপাতত আগামী কয়েক ঘণ্টার জন্য বাড়ি অথবা কাছাকাছি নিরাপদ কোনও জায়গায় থাকুন। আর কোনও রকম গুজবে কান দেবেন না। আমরা সকলে একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’’
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, শ্রীনগরেও লাগাতার সাইরেন শোনা যাচ্ছে। একই সঙ্গে ভারী শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকা থেকে। আপাতত ওই এলাকাগুলির রাস্তাঘাট সুনসান হয়ে গিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, শ্রীনগরেও লাগাতার সাইরেন শোনা যাচ্ছে। একই সঙ্গে ভারী শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকা থেকে। জম্মু, সাম্বা, পঠানকোট থেকে পঞ্জাবের ফিরোজ়াবাদের আকাশে ড্রোন দেখা গিয়েছে রাতে। ওই অঞ্চলগুলিতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়েরা।
হরিয়ানার অম্বলাতেও পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। চণ্ডীগড়ে দোকান, রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। যদিও ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি হয়, এমন কিছু দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এই নির্দেশ শুক্রবার রাত পর্যন্ত জারি থাকবে। পরে পরিস্থিতি দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা