Advertisement
E-Paper

এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার বিমানের সুইচ সঠিক ভাবেই কাজ করছে, জানাল ডিজিসিএ

সোমবার বিভিন্ন‌ সংবাদসংস্থা জানায়, এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার বিমানের জ্বালানি সুইচে সমস্যার কথা রিপোর্ট করেছেন এক পাইলট। বিমানসংস্থা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে। হয়। পরীক্ষানিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৫
Air India pilot reports possible defect in Dreamliner fuel control switch

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

লন্ডন এবং বেঙ্গালুরুর মধ্যে যাতায়াত করা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের জ্বালানি সুইচে সমস্যা নেই বলে জানিয়ে দিল কেন্দ্র। মঙ্গলবার দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, তাদের আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারেরা বিমানটি খতিয়ে দেখেন। তাতে জ্বালানি সুইচ সঠিক ভাবেই কাজ করেছে।

সোমবার বিভিন্ন‌ সংবাদসংস্থা জানায়, এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার বিমানের জ্বালানি সুইচে সমস্যার কথা রিপোর্ট করেছেন এক পাইলট। বিমানসংস্থা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে। হয়। পরীক্ষানিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বছরের ১২ জুন অহমদাবাদ থেকে লন্ডনের অদূরে গ্যাটউইকের উদ্দেশে রওনা হয়েছিল বোয়িং সংস্থার এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১। ওই বিমানটিও ছিল বোয়িং ৭৮৭। রানওয়ে ছাড়ার ৩২ সেকেন্ডের মধ্যে সেটি সামনের বহুতলে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। বিমানের ২৪২ জনের মধ্যে ২৪১ জন-সহ মোট ২৬০ জনের মৃত্যু হয় এই ঘটনায়। এক মাসের মাথায় প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করে ভারতের এয়ারক্র্যাফ্‌ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। তাতে প্রাথমিক ভাবে জ্বালানির সুইচে সমস্যাকেই দুর্ঘটনার কারণ হিসাবে দেখানো হয়।

বিমানে দুই ইঞ্জিনের সঙ্গে থাকে দু’টি জ্বালানি সুইচ। অহমদাবাদ দুর্ঘটনার সময় ইঞ্জিনের ওই দু’টি সুইচই বন্ধ হয়ে গিয়েছিল বলে অভিযোগ। বিমান চলাচল সুরক্ষা বিষয়ক সংগঠন ‘সেফ্‌টি ম্যাটার্স ফাউন্ডেশন' জানায়, সোমবার বোয়িং ৭৮৭-র ক্রুরা জ্বালানির সমস্যার কথা জানান। জ্বালানির সুইচ ‘রান’ থাকা অবস্থায় ‘লক’ থাকছিল না। বার বার ‘কাটঅফ’-এ যাচ্ছিল। এই সুইচগুলি দ্বারা নিয়ন্ত্রণ হয় ইঞ্জিনে জ্বালানি সরবরাহ।

যদিও কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, বিমানটির জ্বালানি সুইচ সঠিক ভাবেই কাজ করছে।

Air India Boeing Dreamliner
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy