Advertisement
E-Paper

অস্বস্তি বাড়ল শরদের! নাগাল্যান্ডে এনসিপির সাত বিধায়কই অজিতের হাত ধরলেন

নাগাল্যান্ডে এনসিপির সাত বিধায়কই বৃহস্পতিবার অজিত পওয়ারকে সমর্থন জানালেন। এর জেরে ‘চাপ’ বাড়ল শরদ পওয়ার শিবিরের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ২০:৪৮
photo of Sharad Pawar and Ajit Pawar.

শরদ পওয়ার এবং অজিত পওয়ার। —ফাইল চিত্র।

অস্বস্তি বাড়ল শরদ পওয়ার শিবিরের। নাগাল্যান্ডে এনসিপির সাত বিধায়কই বৃহস্পতিবার অজিত পওয়ারকে সমর্থন জানালেন। ওই সাত বিধায়ক এ-ও জানালেন যে, নাগাল্যান্ডে সে দলের সমস্ত কর্মীই অজিত শিবিরের পাশে রয়েছেন।

গত ২ জুলাই আট বিধায়ককে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের রাজভবনে গিয়েছিলেন শরদ-ভাইপো। তার পর একনাথ শিন্ডে-বিজেপি সরকারের সঙ্গে হাত মেলান তিনি। রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন পওয়ার-ভাইপো। সেই নিয়ে এনসিপির অন্দরে ‘গৃহযুদ্ধ’ শুরু হয়েছে। অজিত শিবিরের এনসিপি নেতাদের দল থেকে বহিষ্কার করেন শরদ। পাল্টা পদক্ষেপ করে অজিত শিবির। এনসিপির পতাকা এবং নির্বাচনী প্রতীক ‘ঘড়ি’-র অধিকার দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল অজিত গোষ্ঠী। কমিশনের কাছে একটি হলফনামা দিয়ে ক্যাভিয়েট দাখিল করেছিল শরদ গোষ্ঠী। ভাইপোর ‘বিদ্রোহে’ শরদ জানিয়েছিলেন, তিনি এনসিপি-র পুনর্নির্মাণ করবেন। এনসিপি পরিবারে ভাঙনের পর অবশ্য শরদকেই দলের প্রধান নেতা হিসাবে উল্লেখ করেছেন অজিত। এই পরিস্থিতিতে সম্প্রতি শরদের সঙ্গে দেখা করেছেন অজিত, যা এই পর্বে নতুন মাত্রা যোগ করেছে।

Sharad Pawar Ajit Pawar NCP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy