দেশের পরমাণু বিদ্যুৎক্ষেত্র বেসরকারি সংস্থার জন্য খুলে দিয়ে এবং পরমাণু চুল্লি সরবরাহকারী বিদেশি সংস্থাগুলিকে যে কোনও দুর্ঘটনা থেকে দায়মুক্ত করে দিয়ে মোদী সরকার সংসদে ‘শান্তি’ বিল পাশ করিয়েছে শীতকালীন অধিবেশনে, যা আমেরিকার দিকে তাকিয়েই। বিষয়টিকে তখনই স্বাগত জানিয়ে অসামরিক পরমাণু ক্ষেত্রে ভারতের সঙ্গে গভীরতর সহযোগিতার আশ্বাস দিয়েছিল তৃপ্ত আমেরিকা।
আজ আমেরিকার অসামরিক পরমাণু শিল্পক্ষেত্রের উচ্চপদস্থ প্রতিনিধিরা নয়াদিল্লি এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে একটি পোস্ট করে বলা হয়েছে, ‘শান্তি’ আইনের মাধ্যমে এই শিল্পক্ষেত্রে সংস্কার করা হয়েছে। তার ফলে ভারত দূষণমুক্ত জ্বালানির দিকে যেতে পারবে, প্রযুক্তিগত অংশীদারি গভীর করতে পারবে, দেশের পরমাণু ইকো সিস্টেমে বিনিয়োগের পথ মসৃণ হবে। অর্থমন্ত্রী আজ আমেরিকার প্রতিনিধিদের জানিয়েছেন, অসামরিক পরমাণু প্রকল্পে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এখন ৪৯ শতাংশ পর্যন্ত করা যাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)