সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখতে নয়াদিল্লিতে জোড়া বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সীমান্ত এবং বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে আলোচনা করতেই সীমান্তরক্ষী বাহিনী এবং সিআইএসএফের প্রধানের সঙ্গে বৈঠকে বসলেন শাহ। অন্য দিকে, শুক্রবার সকালেই দিল্লিতে ভারতীয় সেনার তিন বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী।
‘অপারেশন সিঁদুর’-এর পরই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। সীমান্তে দুই দেশের বাহিনীই গোলাবর্ষণ চালাচ্ছে। একই সঙ্গে আকাশপথে একে অপরকে আক্রমণ করছে ভারত এবং পাকিস্তান। এই আবহে ভারতের সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়। শুধু তা-ই নয়, বিমানবন্দরের নিরাপত্তাও আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধও করে দেওয়া হয়েছে। এই সব পরিস্থিতি খতিয়ে দেখতেই নিজের বাসভবনে জরুরি বৈঠক বসেন শাহ।
বিএসএফ এবং সিআইএসএফের প্রধানেরা ছাড়াও শাহের বৈঠকে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানেরা। পাশাপাশি, স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্তারাও শাহের সঙ্গে আলোচনা করতে তাঁর বাসভবনে যান। সূত্রের খবর, ভারত-পাক সীমান্তে উত্তেজনার মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য শাহ বৈঠক করছেন। এ ছাড়াও বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও পর্যালোচনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ছবি: পিটিআই।
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়ে দেয় পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারতও। বৃহস্পতিবার দিনভর পাকিস্তান নানা ভাবে ভারতের নানা জায়গায় হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় প্রায় সব চেষ্টাই ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক সারলেন রাজনাথ। মূলত নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা হয় শুক্রবারের বৈঠকে। সূত্রের খবর, পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সেই নিয়ে তিন সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করেছেন রাজনাথ। সন্ধ্যাতেই নিজের বাসভবনে তিন সেনাবাহিনীর প্রধানের বৈঠকে বসেন মোদী। সেই বৈঠকে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রীও। শুধু তা-ই নয়, প্রাক্তন সেনাপ্রধানদেরও বৈঠকে ডাকা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা