E-Paper

ঘরে মিলল পুলিশকর্মীর ঝুলন্ত দেহ

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুমন আত্মঘাতী হয়েছেন। তিনি আগে বসিরহাট পুলিশ জেলায় এএসআই পদে কর্মরত ছিলেন। সাব-ইনস্পেক্টর পদে উন্নীত হওয়ার পরে মাত্র ২০ দিন আগে রানাঘাট পুলিশ জেলায় বদলি হয়ে এসে বগুলা ফাঁড়ি ইন-চার্জ হিসাবে যোগ দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৬:২০

—প্রতীকী চিত্র।

বদলি হয়ে আসার কিছু দিনের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হল এক পুলিশকর্মীর। তাঁর নাম সুমন মণ্ডল (৪০)। বাড়ি উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে। হাঁসখালি থানার বগুলা ফাঁড়ির ইন-চার্জ ছিলেন সুমন। বগুলা বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। শনিবার সকালে ঘরের ভিতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সুমন আত্মঘাতী হয়েছেন। তিনি আগে বসিরহাট পুলিশ জেলায় এএসআই পদে কর্মরত ছিলেন। সাব-ইনস্পেক্টর পদে উন্নীত হওয়ার পরে মাত্র ২০ দিন আগে রানাঘাট পুলিশ জেলায় বদলি হয়ে এসে বগুলা ফাঁড়ি ইন-চার্জ হিসাবে যোগ দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক ও ব্যক্তিগত কারণে সুমন হতাশায় ভুগছিলেন। এ দিন সকালে তাঁর ঘরের দরজা খোলাই ছিল। সেই খোলা দরজা দিয়েই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শক্তিনগর পুলিশ মর্গে পাঠায়। মর্গে পরিবারের কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।

বারাসত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের হৃদয়পুরের এক নম্বর বেঙ্গল কেমিক্যাল এলাকায় একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন ওই পুলিশ আধিকারিক। এ দিন দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, ফ্ল্যাট বন্ধ। প্রতিবেশীরা জানান, সুমনের মৃত্যুর খবর পেয়ে সকালেই তাঁর পরিবার হাঁসখালির উদ্দেশে রওনা দেয়। তাঁর আকস্মিক মৃত্যুতে বিস্মিত প্রতিবেশীরাও।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

unnatural death Mysterious death police investigation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy