Advertisement
E-Paper

হাফলংয়ে প্রচার অমিত, স্মৃতির

বিজেপি প্রার্থী বীরভদ্র হাগজারের হয়ে প্রচার চালাতে ডিমা হাসাও জেলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সর্বানন্দ সানোয়াল, হিমন্ত বিশ্ব শর্মা, বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি ও কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০৩:৪৫

বিজেপি প্রার্থী বীরভদ্র হাগজারের হয়ে প্রচার চালাতে ডিমা হাসাও জেলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সর্বানন্দ সানোয়াল, হিমন্ত বিশ্ব শর্মা, বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি ও কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক করে বিজেপির নির্বাচন প্রচার কমিটির অধ্যক্ষ সমরজিৎ হাফলংবার বলেন, ‘‘আগামী ২৩ মার্চ মাইবংয়ে বিজেপির হয়ে প্রচার পর্বে অংশ নিবেন ওই তিন নেতা। এছাড়া হাফলঙে বিজেপি দলের হয়ে প্রচার চালনোর জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির আসার কথা রয়েছে। তবে হাফলঙের জনসভার তারিখ এখনও ঠিক হয়নি।’’ রবিবার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সমরজিৎ হাফলংবারকে অধ্যক্ষ করে নির্বাচন প্রচার কমিটি গড়েন বীরভদ্র হাগজার। কমিটিতে বিশ্বজিৎ চক্রবর্তীকে আহ্বায়ক সচিব করা হয়েছে। পাশাপাশি ওই কমিটিতে রয়েছেন বনানি কেম্প্রাই, মালতি লাংথাসা, দীপালি হাপিলা, বাইচুং নেউমে, নিরঞ্জন হোজাই, নামরাং জেমি, রেমসিয়ামে ডারনে। সমরজিৎ বলেন, ‘‘হাফলং আসনে গোবিন্দ চন্দ্র লাংথাসা ত্রিশ বছর বিধায়ক থেকেও ডিমা হাসাওয়ের উন্নয়নে কিছু করতে পারেননি। তাঁর ছেলেই বিধায়কের কাজ চালিয়ে গেছেন। এবার কংগ্রেস তাঁকেই প্রার্থী হিসেবে হাফলং আসনে দাঁড় করাচ্ছে। পাহাড়ি জেলার মানুষ পরিবারতন্ত্র থেকে মুক্তি চাইছে। তাই বিজেপির জয় নিশ্চিত।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy