ভিটামিন ই, নানা ধরনের বি ভিটামিন, রক্ত পরিশ্রুত করার টনিক, কোলাজেন ড্রিঙ্ক— বাজারে ত্বকের জেল্লা ফেরানোর টোটকার অভাব নেই। কড়ি ফেললেই প্যাকেটে মুড়ে হাজির হবে হাতে। অথচ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি তিনটি পানীয় সে কাজ সহজেই করতে পারে। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে এবং শরীরের ভেতরের আর্দ্রতা বজায় রাখতে উপযোগী তেমন তিন পানীয়ের নাম জেনে নিন।
১. লেবু ও মধু মেশানো কুসুম গরম জল হল ত্বকের জন্য এক ধরনের ম্যাজিক পানীয়। লেবুতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে এবং মধু ত্বককে হাইড্রেটেড রাখে। এ ছাড়া এটি শরীর থেকে টক্সিন বের করে দেয়, যার ফলে রক্ত পরিষ্কার হয় এবং ত্বকে প্রাকৃতিক জেল্লা আসে।
২. অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর গ্রিন টি ত্বকের অকাল বার্ধক্য রোধ করতে অত্যন্ত কার্যকরী এতে থাকা ‘ক্যাটেচিন’ ত্বকের প্রদাহ কমায় এবং রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে। নিয়মিত খেলে ত্বক সতেজ ও তরুণ দেখায়।
৩. গাজর ও বিটের জুসকে বলা হয় ‘বিউটি ড্রিংক’। নায়িকাদেরও এই পানীয় খেতে দেখা যায়। গাজরে আছে প্রচুর ভিটামিন এ এবং বিটে আছে আয়রন ও পটাশিয়াম। এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং লিভার পরিষ্কার রাখে, যা সরাসরি ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে সাহায্য করে। নিয়মিত খেলে গালে ও ঠোঁটে এক রকম গোলাপি আভা ফুটে ওঠে।
তবে যা মনে রাখবেন
যেকোনো পানীয়ই এক দিনে কাজ করে না। ভাল ফল পেতে পর্যাপ্ত জল পান করার পাশাপাশি নিয়মিত অন্তত ২-৩ সপ্তাহ এই পানীয়গুলো পান করার চেষ্টা করুন।