নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে চলে গেল পাকিস্তান। অষ্টম দল হিসাবে শেষ আটে জায়গা পেতে হলে বুধবার জিততেই হত সলমন আলি আঘাদের। নামিবিয়ার বিরুদ্ধে জয় পেতে অবশ্য অসুবিধা হয়নি পাকিস্তানের। প্রথম ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রান করে পাকিস্তান। ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন শাহিবজ়াদা ফারহান। জবাবে ১৭.৩ ওভারে ৯৭ রানে শেষ হয়ে যায় নামিবিয়ার ইনিংস।
ভারতের কাছে হেরে চাপে পড়ে গিয়েছিলেন সলমনেরা। ব্যর্থতার জন্য সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল বাবর আজ়ম, শাহিন আফ্রিদিদের মতো সিনিয়র ক্রিকেটারদের। তাঁদের দল থেকে বাদ দেওয়ার দাবিও ওঠে। দুর্বল নামিবিয়ার বিরুদ্ধে সত্যি সত্যিই শাহিনকে প্রথম একাদেশ রাখল না পাকিস্তান। বাবরকে দলে রাখা হলেও তাঁকে ব্যাট করতে দেওয়া হল না!
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সলমন। তবে কলম্বোর ২২ গজে এ দিনও শুরুটা ভাল করতে পারেননি তাঁরা। ওপেনার সাইম আয়ুব (১৪) ব্যর্থ হলেন। অন্য ওপেনার ফারহান এবং তিন নম্বরে নামা সলমন পরিস্থিতি সামাল দেন। পাক অধিনায়ক ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হয়ে গেলেও পিচের এক দিক আগলে রেখেছিলেন ফারহান। দলের ইনিংসের শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন। তাঁর ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে রয়েছে ১১টি চার এবং ৪টি ছক্কা। তবে রান পাননি চার নম্বরে নামা খাওয়াজা নাফায় (৫)। শেষ পর্যন্ত ফারহানের সঙ্গে ছিলেন শাদাব খান। ১টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৬ রান করেন তিনি। নামিবিয়ার সফলতম বোলার জ্যাক ব্রাসেল ৪৮ রানে ২ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন:
জয়ের জন্য ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনও সময়ই স্বচ্ছন্দ দেখায়নি নামিবিয়ার ব্যাটারদের। পাকিস্তানের স্পিনারদের বল বুঝতেই পারেননি তাঁরা। ওপেনার লরেন স্টিনক্যাম্পের ২২ বলে ২৩ এবং পাঁচ নম্বরে নামা অ্যালেকজান্ডার বুসিং ভলস্চেকের ২০ বলে ২০ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই নামিবিয়ার ইনিংসে। আর কেউই দু’অঙ্কের রান করতে পারেননি।
পাকিস্তানের সফলতম বোলার উসমান তারিক ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন। ১৯ রানে ৩ উইকেট শাদাবের। ১টি করে উইকেট নিয়েছেন সলমন মির্জা এবং মহম্মদ নওয়াজ়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের