গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ দিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রতিষ্ঠানের উদ্ভিদবিদ্যা বিভাগের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তিন বছর এই বিভাগের তরফে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটি অর্থ সহায়তা করছে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি। প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বোটানি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইফ সায়েন্স অথবা বায়োসায়েন্স বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.bhu.ac.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ১২ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।