ফি দিন বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। তথ্য বলছে, দেশে প্রতি ঘণ্টায় একশো জন সাইবার প্রতারণার শিকার। ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি, সাইবার অপরাধীরা দেশীয় বিভিন্ন সংস্থার তথ্য চুরি করার জন্য তৎপর রয়েছে বলে আজ সতর্ক করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাইবার অপরাধ রুখতে গোয়েন্দা বিভাগগুলির মধ্যে সমন্বয়ে জোর দিয়েছেন তিনি।
দিল্লিতে সিবিআই আয়োজিত সাইবার অপরাধ রোখা ও সাইবার অপরাধীদের চক্র নষ্ট করা সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে ভাবে প্রতিদিন সাইবার অপরাধ বাড়ছে তা নিয়ে আজ উদ্বেগ প্রকাশ করেছেন শাহ। বলেছেন, ‘‘ফি দিন ইউপিআইয়ের মাধ্যমে টাকার আদানপ্রদান বাড়ছে। ফলে ঝুঁকিও বাড়ছে। গত নভেম্বর পর্যন্ত ৮২ লক্ষ সাইবার অপরাধের অভিযোগ জমা পড়েছে। ওই সময়ে প্রায় কুড়ি হাজার কোটি টাকা চুরি গিয়েছে। যার মধ্যে প্রায় আট হাজারকোটি টাকা আটকাতে সক্ষমহয়েছেন তদন্তকারীরা।’’
গত কয়েক বছরে সাইবার অপরাধ রুখতে পরিকাঠামো গড়া হলেও, দেখা যাচ্ছে দেশের নিরাপত্তাজনিত, গবেষণা, ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে তা শত্রু দেশের কাছে বিক্রিতে সক্রিয় অপরাধীরা। যা রুখতে সব পর্যায়ে পারস্পরিক সমন্বয়ের উপরে জোর দিয়েছেন শাহ। তিনি বলেন, ‘‘সাইবার অপরাধ ঠেকাতে রিজ়ার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, জাতীয় তদন্তকারী সংস্থা, সিবিআই সকলেই সমন্বয় রেখে কাজ করছে।’’ সাইবার অপরাধ হলে দ্রুত অভিযোগ জানানোর পাশাপাশি, সাইবার অপরাধ যাতে না হয় সে দিকে সচেতন হওয়ার জন্য দেশবাসীকে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)