Advertisement
E-Paper

Crime: কিশোরীকে শারীরিক নিগ্রহের চেষ্টা মত্তের, এক চড়ে শিক্ষা দিলেন সেনা জওয়ান

যুবকের এই আচরণ দেখে আরও চটে যান শিবম। তাঁর হাতে থেকে পিস্তল কেড়ে নেন। এর পর পুলিশকে ফোন করেন। পুলিশ আসতেই যুবককে তাদের হাতে তুলে দেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ১১:৩৭
মত্ত যুবককে পুলিশের হাতে তুলে দেন শিবম।

মত্ত যুবককে পুলিশের হাতে তুলে দেন শিবম।

ছুটিতে বাড়ি এসেছিলেন সেনা জওয়ান শিবম সিংহ। বন্ধুদের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন রাতে। হঠাৎ রাস্তায় দেখেন এক মত্ত যুবক এক কিশোরীকে যৌন হেনস্থার চেষ্টা করছে।

গাড়ি দাঁড় করিয়ে করণ হাড়ী নামে ওই যুবককে কিশোরীর সঙ্গে অশ্লীল আচরণ করতে নিষেধ করেন শিবম। তাঁর দাবি, বার বার নিষেধ করা সত্ত্বেও যুবক কোনও কথাই কানে তুলছিলেন না। এর পরই শিবম ওই যুবককে কষিয়ে একটা চড় মারেন। তখন মত্ত যুবক কোমর থেকে পিস্তল বার করে শিবমকে প্রাণে মারার হুমকি দিতে শুরু করেন।

যুবকের এই আচরণ দেখে আরও চটে যান শিবম। তাঁর হাতে থেকে পিস্তল কেড়ে নেন। এর পর পুলিশকে ফোন করেন। পুলিশ আসতেই যুবককে তাদের হাতে তুলে দেন তিনি। পুলিশ সূত্রে খবর, যুবক যে পিস্তল দিয়ে শিবমকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন, আসলে সেটি একটি এয়ার গান। ঘটনাটি ঘটেছে ধানবাদের সিটি সেন্টার এলাকায়।

Dhanbad Crime Molestation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy