অটোয় ওঠা মহিলা যাত্রীকে ধর্ষণ করেন। তার পর হুমকি দেন এই কথা জানাজানি হলে তাঁর প্রাণসংশয় আছে। এমনই অভিযোগে মুম্বইয়ের এক অটোচালককে গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশ থেকে ২৪ বছরের ওই অটোচালককে পাকড়াও করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের গুরুগ্রামে অ্যারে কলোনিতে একটিু অটোতে উঠেছিলেন বছর কুড়ির এক তরুণী। নির্যাতিতার অভিযোগ, অটোয় ওঠার পরই তাঁর সঙ্গে অভব্য আচরণ শুরু করেন ওই অটোচালক। কিছু দূর যাওয়ার পর একটি নির্জন জায়গায় অটো দাঁড় করান ওই চালক। এর পর যৌন হেনস্থা করা হয়। ঘটনার পরই পালিয়ে যান অটোচালক। পুলিশের দ্বারস্থ হন অটোচালক।
আরও পড়ুন:
বিভিন্ন জায়গায় অভিযুক্তের খোঁজখবর শুরু করেছিল পুলিশ। অবশেষে সোমবার উত্তরপ্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তারা। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৫০৬-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।