Advertisement
E-Paper

লালায় ধৃত প্রতারক

কয়েক লক্ষ টাকা নয়ছয় করে বেঙ্গালুরু থেকে হাইলাকান্দিতে পালিয়ে এসেও রেহাই পেল না প্রতারক। বেঙ্গালুরু পুলিশ বরাকে হানা দিয়ে টাকা-সহ তাকে গ্রেফতার গ্রেফতার করল। এমনই কাণ্ড ঘটেছে হাইলাকান্দির লালার শেরালিপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই গ্রামের বাসিন্দা বছর বাইশের করিমউদ্দিন লস্কর বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০৩:২৯

কয়েক লক্ষ টাকা নয়ছয় করে বেঙ্গালুরু থেকে হাইলাকান্দিতে পালিয়ে এসেও রেহাই পেল না প্রতারক। বেঙ্গালুরু পুলিশ বরাকে হানা দিয়ে টাকা-সহ তাকে গ্রেফতার গ্রেফতার করল। এমনই কাণ্ড ঘটেছে হাইলাকান্দির লালার শেরালিপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই গ্রামের বাসিন্দা বছর বাইশের করিমউদ্দিন লস্কর বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিল। একটি বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী ছিল সে। অভিযোগ, প্রায় ৭ লক্ষ টাকা হাতিয়ে সে সেখান থেকে পালায়। বেঙ্গালুরুর পুলকেশিনগর থানায় মামলা রুজু করা হয়। সে রাজ্যের পুলিশ হাইলাকান্দি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। গত ৩ মার্চ লালা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান করে বেঙ্গালুরু পুলিশ। লালার শেরালিপুরে্রা করিমউদ্দিনের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। টাকাও উদ্ধার করে পুলিশ।

monetary fraud case arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy