Advertisement
E-Paper

নাটকের মহড়ায় মৃত্যু, ভগৎ সিংহ সেজে ‘শহিদ’ হওয়ার দৃশ্যে মৃত সপ্তম শ্রেণির ছাত্র সঞ্জয়

ঘটনার সময় ওই কিশোরের বাড়ির কোনও সদস্য ঘরে ছিলেন না। পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসার পর তার মৃতদেহ দেখতে পায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১৩:৫৮
ভগৎ সিংহের চরিত্রে অভিনয় করতে গিয়ে মর্মান্তিক মত্যু সপ্তম শ্রেণির পড়ুয়ার।

ভগৎ সিংহের চরিত্রে অভিনয় করতে গিয়ে মর্মান্তিক মত্যু সপ্তম শ্রেণির পড়ুয়ার। গ্রাফিক: সনৎ সিংহ।

নাটকের মহড়ায় গলায় ফাঁস দেওয়ার দৃশ্যে অভিনয় করার সময় মৃত্যু হল এক সপ্তম শ্রেণির পড়ুয়ার। ১২ বছর বয়সি ওই পড়ুয়ার নাম সঞ্জয় গৌড়া। কর্নাটকের কোলারের ঘটনা। মৃত কিশোর কোলারের এসএলভি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র। সূত্রের খবর, আগামী সপ্তাহে সঞ্জয়ের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভগৎ সিংহের জীবনীর উপর ভিত্তি করে একটি নাটক হওয়ার কথা। সেই নাটকে ভগৎ সিংহের চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া দেওয়া হয়েছিল সঞ্জয়কে। পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতে একা একাই ওই নাটকের মহড়া দিচ্ছিল সে। ইংরেজ সরকারের হাতে ভগৎ সিংহের ফাঁসির দৃশ্যের মহড়া দেওয়ার সময় হঠাৎই গলায় ফাঁস লেগে যায় ওই কিশোরের। ছটফট করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনার সময় ওই কিশোরের বাড়ির কোনও সদস্য ঘরে ছিলেন না। বাড়ি ফিরে আসার পর তাঁরা মৃতদেহ দেখতে পান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত স্কুল পড়ুয়া সঞ্জয় গৌড়া।

মৃত স্কুল পড়ুয়া সঞ্জয় গৌড়া। ছবি: সংগৃহীত।

পরিবার সূত্রের খবর, সামনের সপ্তাহেই ওই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আর তা নিয়ে প্রতি দিনই স্কুলে মহড়া চলছিল। স্কুলের তরফে খুদে অভিনেতাদের নাটকের দৃশ্যগুলি বাড়িতেও ঝালিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশ মেনেই শনিবার রাতে নাটকের মহড়া চালাচ্ছিল সঞ্জয়।

স্কুল কর্তৃপক্ষের তরফে সঞ্জয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাতিল করার পরিকল্পনা করা হচ্ছে বলেও সূত্রের খবর।

প্রসঙ্গত, ২০২০ সালে ভগৎ সিংহের নাটকে অভিনয় করতে গিয়ে একই রকম ভাবে মৃত্যু হয়েছিল মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার ১২ বছর বয়সি কিশোর প্রিয়াংশ মালব্যের।

Bhagat Singh theatre school student Death Karnataka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy