Advertisement
E-Paper

Covid-19 In India: চিন থেকে ভারতে এল সাড়ে তিন হাজারের বেশি অক্সিজেন কনসেনট্রেটর

রবিবার দিল্লি বিমানবন্দরে চিন থেকে ৩ হাজার ৬০০টি অক্সিজেন কনসেনট্রেটর এসে পৌঁছেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ২২:৩০

ফাইল চিত্র

চিন থেকে একদিনে ভারতে এল সাড়ে তিন হাজারের বেশি অক্সিজেন কনসেনট্রেটর। রবিবার দিল্লি বিমানবন্দরে চিন থেকে ৩ হাজার ৬০০টি অক্সিজেন কনসেনট্রেটর এসে পৌঁছেছে। যা এখনও পর্যন্ত সর্বাধিক। প্রায় ১০০ টন ওজন নিয়ে চিনের হাংজহো বিমানবন্দর ছেড়েছিল বোয়িং ৭৪৭-৪০০ বিমানটি। রবিবার বিকেল ৩ টা ৫৫ মিনিটে সেটি দিল্লি বিমানবন্দরে নামে।

বোলোরে লজিস্টিক্স ইন্ডিয়া নামে একটি বহুজাতিক পরিবহণ ও লজিস্টিক সংস্থা এই অক্সিজেন কনসেনট্রেটর আমদানি করেছে।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা ভারতের। যদিও গত কয়েকদিনে সংক্রমণের হার কমেছে কিছুটা। দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন কনসেনট্রেটর-সহ নানা চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন কয়েক গুণ বেড়েছে। রবিবার দেশে আসা কনসেনট্রেট দিল্লির পাশাপাশি উত্তর ভারতের অন্য রাজ্যের চাহিদা পূরণ করবে বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহে আরও কয়েকটি কনসেনট্রেটর চিন থেকে আসবে বলে জানা গেছে।

China Oxygen COVID-19 Coronavirus in India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy