Advertisement
E-Paper

কমোড চুরির অভিযোগে দলিতকে মারধর করে চুল কেটে নেওয়া হল, মুখে কালি মাখিয়ে করা হল ভিডিয়োও

বিজেপি নেতার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বিজেপি নেতা পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১১:৪১
দলিত ব্যক্তিকে বেঁধে মারধর উত্তরপ্রদেশের বরাইচে। ছবি সৌজন্য টুইটার।

দলিত ব্যক্তিকে বেঁধে মারধর উত্তরপ্রদেশের বরাইচে। ছবি সৌজন্য টুইটার।

বাড়ি থেকে কমোড চুরির অভিযোগে এক দলিত ব্যক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতা এবং তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে। শুধু মাথা মোড়ানোই নয়, তাঁর মুখে কালি মাখিয়ে ভিডিয়োও করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরাইচে।

সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ জানিয়েছে, দলিত ব্যক্তির নাম রাজেশ কুমার। বিজেপি নেতার অভিযোগ, হার্দি এলাকার এক বাড়ি থেকে কমোড চুরি করেছেন রাজেশ। তার পরই রাজেশকে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করেন বিজেপি নেতা এবং তাঁর দুই সঙ্গী।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, দলিত ব্যক্তিকে যখন টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পিছনে পিছনে এক দল লোক বিষয়টি নিয়ে বেশ মজা করছিলেন। শুধু তাই নয়, অনেকে আবার ভিডিয়োও করেন। ভিডিয়োটি পুলিশের হাতে পৌঁছতেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে।

বিজেপি নেতার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বিজেপি নেতা পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। খুব শীঘ্রই বিজেপি নেতাকে গ্রেফতার করা হবে।

Dalit Man Uttar Pradesh beaten
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy