রাজস্থানের জৈসলমের, বারমেঢ়-সহ সীমান্তবর্তী কিছু এলাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, জৈসলমেরে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ব্ল্যাকআউট হয়েছে। বারমেঢ়ে ব্ল্যাকআউট হয়েছে রাত ৮টা নাগাদ। শনিবার রাতে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল পাকিস্তানি সেনার বিরুদ্ধে। ভারতীয় সেনা রবিবার সন্ধ্যায় যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছে, ওই ঘটনার পুনরাবৃত্তি হলে সেনা কমান্ডারদের তা প্রতিহত করতে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জৈসলেমর, বারমেঢ়ের মতো রাজস্থানের পাকিস্তান সীমান্তবর্তী কিছু এলাকায় ‘ব্ল্যাকআউট’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাতের ওই ঘটনার পর রবিবার সকাল থেকে এলাকায় জনজীবন দৃশ্যত স্বাভাবিকই রয়েছে। বাজার এলাকাও সম্পূর্ণ খোলা ছিল। উত্তর পশ্চিম রেলের যে ট্রেনগুলি শনিবার বাতিল করে দেওয়া হয়েছিল, সেগুলিও ফের চালু হয়েছে রবিবার। তবে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকাগুলিকে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে। জৈসলমের এবং বারমেঢ়— এই দুই শহরেই গত বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। তবে ভারতীয় বাহিনীর নজরদারির ফলে ড্রোনগুলিকে মাঝআকাশেই ধ্বংস করা গিয়েছে। ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুন:
পাকিস্তান শনিবার রাতে সংঘর্ষবিরতি লঙ্ঘনের পরে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছিলেন, ভারতীয় সেনা পরিস্থিতির উপর নজর রাখছে। কোনও ভাবে সংঘর্ষবিরতি লঙ্ঘিত হলে তা প্রতিহত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুরে সেনাপ্রধানও উপেন্দ্র দ্বিবেদীও একই নির্দেশ দিয়েছেন। দেশের পশ্চিম সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে সেনা কমান্ডারদের ‘পূর্ণ ক্ষমতা’ দিয়েছেন তিনি। স্পষ্ট করে দিয়েছেন, সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা হলে প্রত্যাঘাতের ‘পূর্ণ ক্ষমতা’ কমান্ডারদের হাতে থাকবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা