Advertisement
E-Paper

মাঝগঙ্গায় নৌকাডুবি, পটনায় মৃত ২১, এখনও নিখোঁজ বহু

অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার সময়ে মাঝগঙ্গায় উল্টে গেল একটি নৌকা। শনিবার রাত ৯টা পর্যন্ত ১৮ জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে। এখনও অন্তত ২২ জন নিখোঁজ। এ দিন সন্ধ্যায় পটনার এনআইটি গঙ্গা ঘাটে এ ঘটনা ঘটেছে।

দিবাকর রায়

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ২১:২৮

অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার সময়ে মাঝগঙ্গায় উল্টে গেল একটি নৌকা। শনিবার রাত ৯টা পর্যন্ত ২১ জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে। এখনও অন্তত ১৯ জন নিখোঁজ। এ দিন সন্ধ্যায় পটনার এনআইটি গঙ্গা ঘাটে এ ঘটনা ঘটেছে।

গঙ্গা থেকে উদ্ধারের পরে অসুস্থ অবস্থায় ছ’জনকে পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক মহিলার মৃত্যু হয় সেখানে। মৃতার পরিচয় জানা যায়নি। ঠান্ডাতে দীর্ঘ ক্ষণ জলে পড়ে থাকার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পটনা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে। পুলিশ ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন।

স্থানীয়েরা জানিয়েছেন, নৌকাটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। স্থানীয়দের দাবি, বেশ কয়েক জন জলে তলিয়ে গিয়েছেন। প্রথমে পটনা জেলা প্রশাসন নদীতে আটকে থাকার কথা অস্বীকার করলেও পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়। পটনার কমিশনার আনন্দ কিশোর বলেন, ‘‘এখনও পর্যন্ত ১৮ জনের দেহ উদ্ধার হয়েছে। জলে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।’’

আরও পড়ুন।

সেনাকর্তাদের জুতো পালিশ থেকে কুকুর সামলানো, ফের বিস্ফোরক ভিডিও

Patna Ganga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy