Advertisement
E-Paper

এমবিএ স্নাতক তরুণীর পচাগলা দেহ উদ্ধার ফ্ল্যাটে! থাকতেন একা, মৃত্যু ঘিরে রহস্য, পুলিশের সন্দেহ, অবসাদে আত্মঘাতী

পরিবার সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই তরুণীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। তরুণীর বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেন তাঁর বাবা-মা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৫:২৪
মৃত তরুণী। ছবি: সংগৃহীত।

মৃত তরুণী। ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুতে একটি ফ্ল্যাট থেকে এমবিএ স্নাতক এক তরুণীর দেহ উদ্ধার হল। পুলিশ জানতে পেরেছে, তরুণী দেবাঙ্গিরিতে থাকতেন। সেখানে তাঁর পরিবার রয়েছে। কিন্তু কর্মসূত্রে তরুণীকে বেঙ্গালুরুতে চলে আসতে হয়। গত দেড় বছর ধরে উত্তর বেঙ্গালুরুর গায়ত্রী নগরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন।

পরিবার সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই তরুণীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। তরুণীর বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেন তাঁর বাবা-মা। তাঁর কাছে জানতে চান, তাঁদের কন্যা কি ফ্ল্যাটে রয়েছেন, না কি অন্য কোথাও গিয়েছেন। ফ্ল্যাটমালিক তরুণীর খোঁজ নিতে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তরুণীর পচাগলা দেহ দেখতে পায়।

এই ঘটনায় হুলস্থুল পড়ে যায়। শনিবার রাতে তরুণীর দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, তরুণীর মৃত্যু কয়েক দিন আগে হয়েছে। ফলে দেহে পচন ধরে গিয়েছে। তরুণী আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ পুলিশের। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তারা। তরুণীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Bengaluru
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy