সেনাকে আরও শক্তিশালী করতে এ বার উত্তরপ্রদেশের লখনউয়েও ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র তৈরির নতুন কারখানা খোলা হচ্ছে। আগামী ১১ মে এই কারখানাটির উদ্বোধন করার কথা রয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের। সূত্রের খবর, বছরে ৮০ থেকে ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে লখনউয়ের এই সামরিক অস্ত্র তৈরির কারখানায়। ২০২১ সালে নতুন এই কারখানাটির শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের এক আধিকারিক জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র তৈরির নতুন এই কারখানা অনেক সম্ভাবনার দিক খুলে দেবে। ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে ৮০ হেক্টর জমি। এই জমিতে ক্ষেপণাস্ত্র তৈরির যে কারখানা গড়ে তোলা হয়েছে সেটিরই উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী। ‘ব্রহ্মস’ তৈরির এই কারখানা ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডর’-এর অন্তর্ভুক্ত।
‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডর’-কে ছ’টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি লখনউয়ে, একটি কানপুরে, আলিগড়ে একটি। এ ছাড়াও আগরা, ঝাঁসী এবং চিত্রকূটেও রয়েছে। এই প্রকল্পের জন্য আলিগড়ে জমি বরাদ্দ করার কাজ শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। আগরায় কিছুটা জমিজট রয়েছে। তবে সেই জমিজট দ্রুত মিটে যাবে বলে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা