Advertisement
E-Paper

টুকরো খবর

দিল্লিতে নিজের জন্মদিনের পার্টিতে দুই বন্ধু তাঁকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ করলেন জলপাইগুড়ির এক তরুণী। শুক্রবার রাতে নয়াদিল্লির আর কে পুরম থানা এলাকার ঘটনা। অভিযুক্ত দু’জনকেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তারাও জলপাইগুড়িরই বাসিন্দা। পুলিশ জানায়, ধৃতদের এক জনের নাম রাহুল (২০)। অন্য জন ১৭ বছরের এক নাবালক। তবে শনিবার রাত পর্যন্ত জলপাইগুড়ির পুলিশকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৪ ০২:৩১

দিল্লিতে গণধর্ষণ বাঙালি তরুণীকে

নিজস্ব প্রতিবেদন

দিল্লিতে নিজের জন্মদিনের পার্টিতে দুই বন্ধু তাঁকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ করলেন জলপাইগুড়ির এক তরুণী। শুক্রবার রাতে নয়াদিল্লির আর কে পুরম থানা এলাকার ঘটনা। অভিযুক্ত দু’জনকেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তারাও জলপাইগুড়িরই বাসিন্দা। পুলিশ জানায়, ধৃতদের এক জনের নাম রাহুল (২০)। অন্য জন ১৭ বছরের এক নাবালক। তবে শনিবার রাত পর্যন্ত জলপাইগুড়ির পুলিশকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “এখনও এ সম্পর্কে কোনও কিছু আমাদের জানানো হয়নি।” পুলিশ সূত্রের খবর, ওই তরুণী দিল্লিতে এক আত্মীয়ের বাড়িতে থেকে তিনি একটি প্লেসমেন্ট এজেন্সিতে কাজ করেন। অভিযুক্ত দু’জনও ওই সংস্থাতেই কাজ করে। তারা দক্ষিণ দিল্লির মোহাম্মদপুর এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকে। একই সংস্থায় কাজের সূত্রে নির্যাতিতা গত এক বছর ধরেই দু’জনকে চিনতেন। দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, “তরুণীর ১৮তম জন্মদিনের পার্টি দেওয়ার নামে অভিযুক্তেরা তাঁকে নিজেদের ভাড়া বাড়িতে ডেকেছিল। সেখানেই মেয়েটিকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।” এমনকী, ঘটনার কথা কাউকে জানালে তাঁকে খুন করার হুমকিও দেওয়া হয় বলে ওই তরুণীর অভিযোগ। শনিবার সকালেই ওই তরুণী আর কে পুরম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার পরেই পুলিশ দুই অভিযুক্তকেই গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, এ দিনই নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। প্রাথমিক ভাবে যৌন নির্যাতনের প্রমাণও মিলেছে।

Advertisement

অরুণাচলে শক্তি বাড়ল কংগ্রেসের

বিধানসভায় কংগ্রেসের শক্তি বাড়িয়ে, অরুণাচলের আঞ্চলিক রাজনৈতিক দল পিপ্লস পার্টি অফ অরুণাচল বা পিপিএ-র পাঁচ বিধায়কই কংগ্রেসে যোগ দিলেন। এক বিবৃতিতে তাঁরা জানান, ‘‘আঞ্চলিক দলের ক্ষেত্র ও লক্ষ্য সীমিত। জাতীয় দল তথা রাজ্যের শাসক দলের শরিক হয়ে মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও নিজেদের কেন্দ্রের বিকাশের স্বার্থেই কংগ্রেসে যোগ দিলাম।’’ এই পাঁচ বিধায়ককে নিয়ে ৬০ সদস্যের বিধানসভায় কংগ্রেস বিধায়কের সংখ্যা দাঁড়াল ৪৬। স্পিকার এদের কংগ্রেসের বিধায়ক হিসাবে ঘোষণা করে বিজ্ঞপ্তি দিলেও, পিপিএ সভাপতি খাফা বেঙ্গিয়া জানান, দলত্যাগ বিরোধী আইনে এই পাঁচজনের বিধায়ক পদ বাতিলের জন্য তাঁরা স্পিকারকে চিঠি দেবেন।

সংঘর্ষে হত জঙ্গি

যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি মারা গেল। গুলিবিদ্ধ হল দুই জঙ্গি। ঘটনাটি ঘটেছে শোণিতপুর জেলার মিসামারিতে। পুলিশ জানায়, মিসামারির কালামাটি এলাকায় এনডিএফবি-সংবিজিৎ গোষ্ঠীর জঙ্গিরা ঘাঁটি গেড়েছে জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনী সেখানে হানা দেয়। দু’পক্ষে গুলির লড়াইয়ে এক জনের মৃত্যু হয়। দুই জঙ্গি গুলিবিদ্ধ হয়। অন্য এক জঙ্গি পালায়। জখমদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

গ্যাস পাইপ ফেটে

কাজ করার সময় নাইট্রোজেন ভর্তি পাইপ লাইনে পড়ে গিয়ে চার শ্রমিকের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে ডিব্রুগড় জেলার লেপেটকাটা গ্যাস ক্র্যাকার প্রকল্প কারখানায়। শ্রমিকরা জানান, আজ সকালে জনা কুড়ি শ্রমিক প্রকল্পের ভিতরে একটি জলের ট্যাঙ্ক পরিষ্কার করছিল। কাজ চলাকালীন আচমকাই পাঁচ শ্রমিক ট্যাঙ্ক লাগোয়া পাশের পাইপ লাইনে পড়ে যায়। পাইপের ভিতরে ছিল নাইট্রোজেন গ্যাস।

অসমে ধৃত ১

দিল্লির এক কনস্টেবলকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে গুয়াহাটির কাছে, চন্দ্রপুর থেকে গ্রেফতার করল পুলিশ। ১৩ অক্টোবর দিল্লির বিজয় বিহার থানার দুই কনস্টেবল, জগবীর ও নরেন্দ্র রাতে টহল দিচ্ছিলেন। একটি অটোয় বসা সন্দেহভাজন চার ব্যক্তিকে দেখে তাঁরা জেরা শুরু করেছিলেন।

মোবাইল ফেটে মৃত্যু

মোবাইল ফোন চার্জ করতে দিয়েছিলেন বছর চব্বিশের যুবক রাজুলাল গুর্জর। হঠাৎ করেই সাংঘাতিক শব্দে ফোনের ব্যাটারি ফেটে হাতে ও বুকে চোট পান রাজুলাল। অচেতন অবস্থায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোরমা গ্রামে। ময়নাতদন্তকারী চিকিৎসকেরা জানিয়েছেন, বিদ্যুতের ছোঁয়াতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। এ ছাড়া রাজুলালের হাত এবং বুক মারাত্মক ভাবে পুড়ে গিয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শপথ রিচার্ডের

ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত রিচার্ড রাহুল বর্মা। এই প্রথম বারের জন্য কোনও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নয়াদিল্লিতে সর্বোচ্চ স্তরের মার্কিন কূটনীতিক পদে নিযুক্ত হলেন। জানুয়ারিতে মার্কিন বিদেশসচিব জন কেরির ভারত সফরের আগেই নয়াদিল্লিতে পৌঁছবেন ৪৬ বছরের রিচার্ড। এক সপ্তাহ আগে মার্কিন সেনেটে ধ্বনিভোটের মাধ্যমেই ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত হয়েছেন তিনি। এর পর হোয়াইট হাউসে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখাও করেছেন।

গুপ্তচর প্রধান

সিবিআই ও কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর (আইবি) মতোই গুপ্তচর সংস্থা র’-তেও এক কর্তাকেই র্শীষ পদে বসাল নরেন্দ্র মোদী সরকার। র প্রধানের দায়িত্ব পেয়েছেন ওই সংস্থারই বিশেষ সচিব রাজেন্দ্র খন্না। বেশ কিছু দিন ধরে সিআরপিএফের প্রধানের পদ খালি ছিল। সেই পদে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব (অভ্যন্তরীণ নিরাপত্তা) প্রকাশ মিশ্রকে নিয়োগ করা হয়েছে।

brief story desh tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy