Advertisement
E-Paper

উঠোনে বসে গল্প করছিলেন তুতো ভাই-বোন, ‘চরিত্র’ নিয়ে অভিযোগ তুলে বেধড়ক মারধর, ধৃত ৩

গ্রামেই থাকেন কলাবতী নামে তরুণী। তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তুতো দাদা। সে সময় কলাবতীর স্বামী বাড়িতে ছিলেন না।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৯:৩২
image of abuse

দুই তরুণ-তরুণীকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

তুতো ভাই-বোনের মধ্যে সম্পর্ক রয়েছে! অভিযোগ, এই সন্দেহে দুই তরুণ-তরুণীকে গাছে বেঁধে বেধড়ক মারধর স্থানীয়দের। তাঁদের ‘চরিত্র’ নিয়েও অভিযোগ করলেন স্থানীয়েরা। মধ্যপ্রদেশের খাণ্ডওয়ার ঘটনা। তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

খাণ্ডওয়া জেলার বামাণ্ডা গ্রামের ঘটনা। ওই গ্রামেই থাকেন কলাবতী নামে তরুণী। তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন তুতো দাদা। সে সময় কলাবতীর স্বামী বাড়িতে ছিলেন না। বাড়ির সামনে উঠোনে একটি খাটিয়া পেতে দু’জনে গল্প করছিলেন। তা দেখে স্থানীয়দের কয়েক জন অভিযোগ করেন, ভাই-বোনের চরিত্রে ‘দোষ’ রয়েছে।

এর পর ওই দু’জনকে একটি গাছের সঙ্গে বাঁধা হয়। এর পর কয়েক জন স্থানীয় সরু লাঠি দিয়ে তাঁদের মারধর করেন। ওই ঘটনার ভিডিয়ো তুলে কেউ এক জন সমাজমাধ্যমে পোস্ট করেন। চোখে পড়ে পুলিশের। নির্যাতিতদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের শনাক্ত করা গিয়েছে।

একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই তরুণী এবং তাঁর দাদা কাকুতি-মিনতি করছেন। বার বার বলছেন, তাঁরা ভাই-বোন। যদিও তাতে লাভ হয়নি। স্থানীয়রা লাঠি দিয়ে মেরেই চলেছেন। পুলিশ জানিয়েছে, ওই মহিলার স্বামী ফোন করে লোকজনকে জানিয়েছিলেন, তাঁরা ভাই-বোন। তাতেও লাভ হয়নি। মারধর চলতেই থাকে। শেষে তরুণীর আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে তাঁদের রক্ষা করেন। এর পর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

abuse Illegal Relation woman Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy